বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নেটদুনিয়ায় আলোচনায় তানিয়া মিশ্রা, জানুন তার পরিচয় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সামাজিক অনাচার দূর করতে সরকার ব্যর্থ: চরমোনাই পীর হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৩ অপরাধীর কোনো দলীয় পরিচয় নেই, কঠোর ব্যবস্থা নিতে হবে: আইজিপি দীর্ঘমেয়াদি সম্পর্কে চেহারা, নাকি ব্যক্তিত্ব-কোনটি বেশি গুরুত্বপূর্ণ? দুদকের প্রেস ব্রিফিং নিয়ে আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ হৃদরোগ প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী জনকল্যাণে এআই ও সেমিকন্ডাক্টরে গবেষণার আহ্বান রাষ্ট্রপতির একনেকে ১৩ উন্নয়ন প্রকল্প অনুমোদন, ব্যয় ১৫ হাজার ৮২৩ কোটি টাকা
  • দুবাই বাংলাদেশ কন্সুল্যেটে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

    দুবাই বাংলাদেশ কন্সুল্যেটে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট জেনারেল ও উত্তর আমিরাতের উদ্যোগে "জুলাই গণঅভ্যুত্থান দিবস" পালিত হয়েছে।

    মঙ্গলবার ৫ আগষ্ট  যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদযাপন উপলক্ষ্যে কনস্যুলেট-এ এক আলোচনা সভার আয়োজন করা হয়। 

    কাউন্সেলর (শ্রম) মোঃ আব্দুস সালাম এর সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন কনসাল জেনারেল মোহাম্মদ রাশেদুজ্জামান। 

    অনুষ্ঠানে কনস্যুলেট-এর সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।

    অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধান উপদেষ্টার বাণী পাঠ করে শোনানো হয়। 

    দিবসটি উপলক্ষ্যে নির্মিত একটি প্রামাণ্য চিত্র ও জুলাই গণঅভ্যুত্থান দিবসের তাৎপর্য বর্ণনা করে একটি প্রবন্ধ অনুষ্ঠানে উপস্থাপন করা হয়। 

    আলোচনায় কনসাল জেনারেল ও বক্তাগণ গণঅভ্যুত্থানের পটভূমি, প্রভাব, প্রাসঙ্গিকতা এবং অভ্যুত্থানে প্রবাসীদের ভুমিকার উপর আলোকপাত করা হয়। অনুষ্ঠান শেষে জুলাই-আগস্ট মাসে শহীদদের রুহের মাগফিরাত, আহতদের দ্রুত সুস্থতা ও দেশের উন্নয়ন কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন