শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম

ভ্রমণ কুইজ: কে কোথায় গেলেন? ৫০ পেলে পাস!

ভ্রমণ কুইজ: কে কোথায় গেলেন? ৫০ পেলে পাস!
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুরে বেড়াচ্ছে ভ্রমণপ্রেমীদের জন্য তৈরি একটি ফটোকার্ড। এতে দেশের জনপ্রিয় ১২টি দর্শনীয় স্থান তালিকাভুক্ত রয়েছে, আর প্রতিটির পাশে নির্ধারিত নম্বরও দেওয়া আছে।

পোস্টটি দেখেই অনেকে কমেন্টে জানাচ্ছেন, তারা কোন কোন স্থানে ঘুরেছেন এবং তাদের মোট কত নম্বর হয়েছে। কেউ খুশি হয়ে লিখছেন—‘আমি পাস!’, আবার কেউ আফসোস করে বলছেন—‘আর দুইটা জায়গায় গেলে হতো!’

এই ফটোকার্ডে বলা হয়েছে—৫০ পেলেই পাস।

অর্থাৎ, আপনি যেসব জায়গায় গেছেন, সেগুলোর নম্বর যোগ করলেই বেরিয়ে আসবে আপনার ‘ভ্রমণ নম্বর’।

তালিকাভুক্ত স্থানগুলোর মধ্যে সবচেয়ে বেশি নম্বর পাওয়া দুটি জায়গা হলো সাজেক ভ্যালি ও সেন্টমার্টিন—প্রতিটিই পেয়েছে ১০ করে। এরপর কক্সবাজার, রাঙামাটি, পতেঙ্গা, টাঙ্গুয়ার হাওর, বান্দরবান, কুয়াকাটা, গুলিয়াখালী সি বিচ, মহাস্থানগড়, সিলেট ও সুন্দরবন—এগুলো পেয়েছে ৮ করে নম্বর।

তরুণদের মধ্যে দারুণ সাড়া ফেলেছে এই ফটোকার্ড।

কেউ একে নিছক মজার খেলা হিসেবে নিচ্ছেন, আবার কেউ সিরিয়াসভাবে হিসাব কষে ঠিক করছেন—পরের গন্তব্য হবে কোথায়!

ভ্রমণ শুধু আনন্দ নয়, কখনো কখনো এমন খেলাও হয়ে উঠতে পারে; যেখানে স্মৃতি, পদচিহ্ন আর অভিজ্ঞতা মিলিয়ে তৈরি হয় এক নতুন রেজাল্টশিট।

ভ্রমণ তালিকা ও নম্বর:

সাজেক ভ্যালি – ১০

সেন্টমার্টিন – ১০

কক্সবাজার – ৮

রাঙামাটি – ৮

পতেঙ্গা – ৮

টাঙ্গুয়ার হাওর – ৮

বান্দরবান – ৮

কুয়াকাটা – ৮

গুলিয়াখালী সি বিচ – ৮

মহাস্থানগড় – ৮

সিলেট – ৮

সুন্দরবন – ৮

এবার আপনি বলুন, আপনার নম্বর কত?


দৈএনকে/জে, আ
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন