শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ৭ সহকারী পুলিশ সুপার ও ৪৯ পরিদর্শককে বাধ্যতামূলক অবসর কমল সোনার দাম তিন দফা বৃদ্ধির পর জাহাজভাঙা কারখানায় বিস্ফোরণ: ৮ শ্রমিক নিহত ব্যাটারি রিকশা নিয়ন্ত্রণে আসছে নতুন নীতিমালা, নির্ধারিত কারখানায় হবে উৎপাদন জুলাই থেকেই আংশিক কার্যকর হতে পারে নবম পে-স্কেল বহু বছর পর যোগ্য রাষ্ট্রপতি পেতে যাচ্ছি: আসিফ নজরুল নাট্যমঞ্চ থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে যা বললেন শামা ওবায়েদ আবুধাবি কাস্টমসের নামে ভুয়া বার্তা, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান স্মার্ট ট্রাফিক ব্যবস্থার পথে ঢাকা, শাহবাগে চালু নতুন সিগন্যাল
  • পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার

    পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ‎চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় পুকুর থেকে মোহাম্মদ ইয়াছিন (১৯) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে  ফায়ার সার্ভিসের সদস্যরা। 

    রবিবার (৩ আগস্ট) দুপুর ১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়।

    ‎নিহত ইয়াছিন কক্সবাজার জেলার রামু উপজেলার বাসিন্দা বলে জানান স্থানীয়রা।

    ‎প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, নিহত ইয়াছিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে মরিয়ম হোটেলের কর্মচারী ছিলেন। রবিবার সকাল ১০টার দিকে পুকুরে গোসল করতে গেলে নিখোঁজ হয়। পরে অনেক খোঁজাখুঁজি করেও কেউ কোন সন্ধান পায়নি। পুকুর ঘাটে তার পায়ে থাকা স্যান্ডেল, কাপড় ও সাবান দেখে মরিয়ম হোটেলের মালিক ও স্থানীয় লোকজন ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেয়। দুপুর ১২টার দিকে তারা এসে উদ্ধার কাজ শুরু করে। ৩০ মিনিট অভিযান চালিয়ে ১টার দিকে পুকুর থেকে তার লাশ উদ্ধার করে।

    ‎মরিয়ম হোটেলের মালিক জাফর সওদাগর জানান, দীর্ঘ ১বছর ধরে ইয়াছিন আমার চা-য়ের কাজ করছে। সকালে প্রতিদিনের ন্যায় সে হাসপাতালের পুকুরে গোসল করতে যায়। পরে পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়। তার বাড়ি রামু উপজেলায় বললেও তার পরিবারের সঙ্গে আমাদের যোগাযোগ নেই। তাই মৃত্যুর খবর পরিবারকে জানানো এখনো সম্ভব হয়নি।

    ‎আনোয়ারা ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ মুজিবুর রহমান জানান, দুপুরে স্থানীয়রা খবর জানালে ঘটনাস্থলে গিয়ে পুকুর ঘাটে নিহতের জামা-কাপড় দেখে সন্দেহ হলে পুকুরে উদ্ধার অভিযান শুরু করে ডুবুরি দলের সদস্যরা। পরে অভিযানে পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়।

    ‎আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, নিহতের লাশ ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তার পরিবারের খোঁজ পেতে চেষ্টা চালানো হচ্ছে। খোঁজ পেলে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন