শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ৭ সহকারী পুলিশ সুপার ও ৪৯ পরিদর্শককে বাধ্যতামূলক অবসর কমল সোনার দাম তিন দফা বৃদ্ধির পর জাহাজভাঙা কারখানায় বিস্ফোরণ: ৮ শ্রমিক নিহত ব্যাটারি রিকশা নিয়ন্ত্রণে আসছে নতুন নীতিমালা, নির্ধারিত কারখানায় হবে উৎপাদন জুলাই থেকেই আংশিক কার্যকর হতে পারে নবম পে-স্কেল বহু বছর পর যোগ্য রাষ্ট্রপতি পেতে যাচ্ছি: আসিফ নজরুল নাট্যমঞ্চ থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে যা বললেন শামা ওবায়েদ আবুধাবি কাস্টমসের নামে ভুয়া বার্তা, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান স্মার্ট ট্রাফিক ব্যবস্থার পথে ঢাকা, শাহবাগে চালু নতুন সিগন্যাল
  • সন্দ্বীপে মাইটভাঙ্গায় হোসেনিয়া সড়কে কোমর পানি, চলাচল অনুপযোগী

    সন্দ্বীপে মাইটভাঙ্গায় হোসেনিয়া সড়কে কোমর পানি, চলাচল অনুপযোগী
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চট্টগ্রামের দ্বীপ উপজেলা সন্দ্বীপের মাইটভাঙ্গা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের একে আজাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের উত্তর পশ্চিম দিকে পোলা হাজীর জামে মসজিদ পর্যন্ত  হোসেনিয়া সড়কটি চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছে। 

    সামান্য বৃষ্টিতেই রাস্তায় জমে থাকে কোমর সমান পানি। কাদা-পানিতে ভরে যাওয়া এই রাস্তাটি যেন এক আতঙ্কের নাম হয়ে দাঁড়িয়েছে এলাকাবাসীর জন্য।

    স্থানীয়রা জানান, সড়কটি হচ্ছে পুরো এলাকার একমাত্র চলাচলের পথ। অথচ দীর্ঘদিন ধরে কোনো সংস্কার না হওয়ায় বর্ষা মৌসুমে তা জলাবদ্ধ হয়ে যায়, আর শুকনো মৌসুমে ধুলায় ধূসর হয়ে ওঠে। এতে কোমলমতি শিক্ষার্থীরা স্কুল ও মাদ্রাসায় যেতে পারছে না। অসুস্থ রোগী বা বয়স্কদের জরুরি প্রয়োজনে বাইরে নেওয়াও অসম্ভব হয়ে উঠেছে।

    রাস্তাটি দিয়ে প্রতিদিন শত শত মানুষ চলাচল করতেন, কিন্তু বর্তমানে পরিস্থিতি এতটাই ভয়াবহ যে নামাজের জন্য দুইটি মসজিদে যেতেও লোকজনকে কষ্ট করতে হচ্ছে। বিশেষ করে নারীরা ঘর থেকে বের হতে পারছেন না বলে জানিয়েছেন স্থানীয় গৃহিণীরা। বৃষ্টির দিনে কাদায় পা ডুবিয়ে বাইরে যাওয়া তো দূরের কথা, বাড়ির আঙিনাতেই আটকে যাচ্ছেন অনেকে।

    এ রাস্তাটি দ্রুত পাকাকরণের জন্য গত ২৩ জুলাই সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর একটি আবেদন করছেন একে আজাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সফিকুল মাওলা ফারুকী, মাইটভাংগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক  মোঃ হামিউল্ল্যাহ ও সন্দ্বীপ আনন্দ পাঠশালার সিনিয়র শিক্ষক আরিফুর রহমান, তারা স্কুল ও মাদ্রাসার ছাত্র ছাত্রী পথচারী, জরুরি  রোগী পরিবহনের জন্য দ্রুত পাকাকরণ করা জন্য সংশ্লিষ্ট কতৃপক্ষের দৃষ্টি কামনা করেছেন।

    এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে বলেন, "আমাদের এই একটিমাত্র রাস্তা, সেটিও যদি এমন অবস্থায় পড়ে থাকে, তবে আমরা চলব কিভাবে?" তাঁরা স্থানীয় জনপ্রতিনিধি ও উপজেলা প্রশাসনের কাছে বারবার দরখাস্ত করলেও এখনো কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।

    জনদুর্ভোগের এই পরিস্থিতিতে এলাকাবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন। তাঁদের দাবি, কোনো সরকারি প্রকল্প বা বিশেষ বরাদ্দের মাধ্যমে জরুরি ভিত্তিতে হোসেনিয়া সড়কটি পাকা করে জনসাধারণের দুর্ভোগ লাঘব করা হোক।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন