শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ৭ সহকারী পুলিশ সুপার ও ৪৯ পরিদর্শককে বাধ্যতামূলক অবসর কমল সোনার দাম তিন দফা বৃদ্ধির পর জাহাজভাঙা কারখানায় বিস্ফোরণ: ৮ শ্রমিক নিহত ব্যাটারি রিকশা নিয়ন্ত্রণে আসছে নতুন নীতিমালা, নির্ধারিত কারখানায় হবে উৎপাদন জুলাই থেকেই আংশিক কার্যকর হতে পারে নবম পে-স্কেল বহু বছর পর যোগ্য রাষ্ট্রপতি পেতে যাচ্ছি: আসিফ নজরুল নাট্যমঞ্চ থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে যা বললেন শামা ওবায়েদ আবুধাবি কাস্টমসের নামে ভুয়া বার্তা, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান স্মার্ট ট্রাফিক ব্যবস্থার পথে ঢাকা, শাহবাগে চালু নতুন সিগন্যাল
  • বিমানের সাথে কুকুরের ধাক্কা, প্রাণে বাঁচলো ৭২ যাত্রী 

    বিমানের সাথে কুকুরের ধাক্কা, প্রাণে বাঁচলো ৭২ যাত্রী 
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    কক্সবাজার বিমানবন্দরের রানওয়েতে উড্ডয়নের প্রস্তুতিকালে এয়ারএস্ট্রা এয়ারলাইন্সের একটি উড়োজাহাজের সঙ্গে কুকুরের ধাক্কা লাগার ঘটনা ঘটেছে। ফ্লাইটটিতে ৭২ জন যাত্রী ছিলেন।

    গতকাল শনিবার সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। এতে ফ্লাইটটি এক ঘণ্টা দেরি করে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। 

    জানা গেছে, শনিবার সন্ধ্যায় নিবুনিবু আলোয়  ছুটে চলা উড়োজাহাজের গন্তব্য ঢাকা। সিটবেল্ট বাঁধা যাত্রীদের মনে তখন শুধু বাড়ি ফেরার আনন্দ। হঠাৎই ঝটকা  রানওয়ের মাঝখানে ছুটে আসা একটি কুকুরের সঙ্গে ধাক্কা! মুহূর্তেই স্তব্ধ হয়ে যায় চারপাশ, থেমে যায় উড়োজাহাজের গতি, যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন।

    বিমানবন্দর সূত্র জানায়, ফায়ার সার্ভিস ও পরিচ্ছন্নতাকর্মীরা সন্ধ্যা সোয়া ৭টার দিকে রানওয়ে থেকে মৃত কুকুরটিকে সরিয়ে নেয়। এরপর পাইলট ও গ্রাউন্ড ক্রু ফ্লাইটটির যান্ত্রিক পরীক্ষা-নিরীক্ষা করেন। এতে কোনো ত্রুটি না পাওয়ায় প্রায় এক ঘণ্টা দেরিতে রাত সোয়া ৮টার দিকে ফ্লাইটটি ঢাকার উদ্দেশ্যে উড্ডয়ন করে।

    কক্সবাজার বিমানবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মর্তুজা জানান, ফ্লাইটের ধাক্কায় কুকুরটি মারা গেছে। তবে যাত্রীরা নিরাপদ ছিলেন এবং উড়োজাহাজটি এক ঘণ্টা দেরিতে ঢাকায় অবতরণ করেছে।

    তিনি আরও বলেন, দিনের বেলায় কুকুরের উপদ্রব কম থাকলেও সন্ধ্যার পর রানওয়ে এলাকায় কুকুরের বিচরণ বেড়ে যায়। আলো কম থাকায় ঝুঁকি আরও বাড়ে। বর্তমানে ১৮৯ জন আনসার সদস্য বিমানবন্দরে নিরাপত্তা দায়িত্বে থাকলেও এ ধরনের ঘটনা পুরোপুরি ঠেকানো যাচ্ছে না।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন