শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ৭ সহকারী পুলিশ সুপার ও ৪৯ পরিদর্শককে বাধ্যতামূলক অবসর কমল সোনার দাম তিন দফা বৃদ্ধির পর জাহাজভাঙা কারখানায় বিস্ফোরণ: ৮ শ্রমিক নিহত ব্যাটারি রিকশা নিয়ন্ত্রণে আসছে নতুন নীতিমালা, নির্ধারিত কারখানায় হবে উৎপাদন জুলাই থেকেই আংশিক কার্যকর হতে পারে নবম পে-স্কেল বহু বছর পর যোগ্য রাষ্ট্রপতি পেতে যাচ্ছি: আসিফ নজরুল নাট্যমঞ্চ থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে যা বললেন শামা ওবায়েদ আবুধাবি কাস্টমসের নামে ভুয়া বার্তা, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান স্মার্ট ট্রাফিক ব্যবস্থার পথে ঢাকা, শাহবাগে চালু নতুন সিগন্যাল
  • রশিদ নগরে পাওয়া গেল ইজিবাইক চালকের লাশ

    রশিদ নগরে পাওয়া গেল ইজিবাইক চালকের লাশ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    কক্সবাজারের রামু উপজেলার রশিদনগর গ্রামের ফকিরের খবরের আগে রাস্তার পাশের ছরা থেকে মোহাম্মদ সোহেল নামের এক টমটম ( ইজিবাইক) চালকের মরদেহ উদ্ধার করেছে রামু থানার পুলিশ। 

    রোববার (৩আগষ্ট) সকালে  রশিদনগরের জেটি রাস্তার বিল সংলগ্ন নালায় একটি লাশ পড়ে থাকতে দেখেন স্হানীয়  বাসিন্দারা। 

    পরে স্থানীয়রা রামু থানার পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ। 

    বিষয়টি নিশ্চিত করেছেন রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. তৈয়বুর রহমান। 

    নিহত মোহাম্মদ সোহেল সদরের পিএমখালী ইউনিয়নের মাছুয়াখালী এলাকার মোজাম্মেলের ছেলে । তিনি পেশায় একজন টমটম (ইজিবাইক) চালক বলে জানা যায়।

    ওসি তৈয়বুর রহমান জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ উদঘাটনে চেষ্টা চলছে। 


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন