শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ৭ সহকারী পুলিশ সুপার ও ৪৯ পরিদর্শককে বাধ্যতামূলক অবসর কমল সোনার দাম তিন দফা বৃদ্ধির পর জাহাজভাঙা কারখানায় বিস্ফোরণ: ৮ শ্রমিক নিহত ব্যাটারি রিকশা নিয়ন্ত্রণে আসছে নতুন নীতিমালা, নির্ধারিত কারখানায় হবে উৎপাদন জুলাই থেকেই আংশিক কার্যকর হতে পারে নবম পে-স্কেল বহু বছর পর যোগ্য রাষ্ট্রপতি পেতে যাচ্ছি: আসিফ নজরুল নাট্যমঞ্চ থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে যা বললেন শামা ওবায়েদ আবুধাবি কাস্টমসের নামে ভুয়া বার্তা, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান স্মার্ট ট্রাফিক ব্যবস্থার পথে ঢাকা, শাহবাগে চালু নতুন সিগন্যাল
  • রামুতে ট্রেনের ধাক্কায় সিএনজির পাঁচ যাত্রী নিহত 

    রামুতে ট্রেনের ধাক্কায় সিএনজির পাঁচ যাত্রী নিহত 
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    কক্সবাজারের রামু উপজেলায় ট্রেনের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশার ৫ যাত্রী ঘটনাস্থলে নিহত হয়েছেন। 

    শনিবার (২ আগস্ট) দুপুরে দেড়টার দিকে এ ঘটনাটি ঘটে। তাৎক্ষণিক হতাহতদের পরিচয় জানা যায়নি। 

    প্রত্যক্ষদর্শীরা জানান, কক্সবাজার থেকে ছেড়ে আসা একটি ট্রেন চট্টগ্রামের দিকে যাচ্ছিল। 

    এ সময় ক্রসিং দিয়ে রেলপথ পার হচ্ছিল একটি যাত্রীবাহী অটোরিকশা (সিএনজি) । এসময় অটোরিকশাটি ট্রেনের নিচে চলে যায়। যাত্রীসহ অটোরিকশাটিকে ঠেলে প্রায় দেড়মাইল পর্যন্ত সিএনজি টিকে নিয়ে যায় ট্রেনটি। এতে সিএনজি'র পাঁচজন যাত্রী ঘটনাস্থলে প্রাণ হারান।

    রামুর সহকারী স্টেশন মাস্টার আব্দুল কাইয়ুম বলেন, কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি দুপুর ১টার দিকে রামু উপজেলার ধলিরছড়া এলাকার রেল ক্রসিংয়ে পৌঁছলে এ দুর্ঘটনা ঘটে। 

    ট্রেনটি সিএনজি চালিত অটোরিকশাকে প্রায় আধা কিলোমিটার ট্রেনে নিয়ে যায়। এতে ঘটনাস্থলে তিন জন মারা যায়। পরে গুরুতর আহত অবস্থায় দুজনতে হাসপাতালে নিয়ে গেলে তারাও মারা যান।

    পরে বিক্ষুব্ধ জনতা চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ট্রেনটি আটকিয়ে দেয়। রামু থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করেন। 

    স্থানীয় এলাকাবাসী জানিয়েছেন রেল ক্রসিংয়ে কোন প্রকার গেইট ও গেইটম্যান নেই অরক্ষিত ভাবে থাকায় বার বার এরকম ভয়াবহ দুর্ঘটনা ঘটছে। 


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন