শনিবার, ১৫ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ৭ সহকারী পুলিশ সুপার ও ৪৯ পরিদর্শককে বাধ্যতামূলক অবসর কমল সোনার দাম তিন দফা বৃদ্ধির পর জাহাজভাঙা কারখানায় বিস্ফোরণ: ৮ শ্রমিক নিহত ব্যাটারি রিকশা নিয়ন্ত্রণে আসছে নতুন নীতিমালা, নির্ধারিত কারখানায় হবে উৎপাদন জুলাই থেকেই আংশিক কার্যকর হতে পারে নবম পে-স্কেল বহু বছর পর যোগ্য রাষ্ট্রপতি পেতে যাচ্ছি: আসিফ নজরুল নাট্যমঞ্চ থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে যা বললেন শামা ওবায়েদ আবুধাবি কাস্টমসের নামে ভুয়া বার্তা, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান স্মার্ট ট্রাফিক ব্যবস্থার পথে ঢাকা, শাহবাগে চালু নতুন সিগন্যাল
  • কক্সবাজারে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশাচালকসহ ৪ জনের

    কক্সবাজারে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশাচালকসহ ৪ জনের
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    কক্সবাজারের রামুতে একটি সিএনজিচালিত অটোরিকশাকে ট্রেনের ধাক্কায় চালকসহ চার যাত্রী নিহত হয়েছেন। শনিবার (২ আগস্ট) দুপুরে উপজেলার রশিদনগর রেলক্রসিং এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

    স্থানীয় পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, রামু থেকে ভারোয়াখালী যাওয়ার পথে একটি অটোরিকশা রশিদনগর রেলক্রসিং পার হওয়ার সময় দ্রুতগামী কক্সবাজার এক্সপ্রেস ট্রেন সেটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চালক হাবিবুল্লাহ (৪২) ও তিনজন যাত্রী নিহত হন। নিহতদের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।

    এ বিষয়ে রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

    প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রেলক্রসিংয়ে সিগন্যাল বা গেটম্যান না থাকার কারণেই এই দুর্ঘটনা ঘটে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

    স্থানীয়রা জানান, রশিদনগর রেলক্রসিং এলাকায় দীর্ঘদিন ধরে পর্যাপ্ত নিরাপত্তা না থাকায় দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। তারা রেল কর্তৃপক্ষের কাছে জরুরি ভিত্তিতে নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন