মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ভয়াবহ ভূমিকম্পেও অটুট মাতৃত্ব, জীবিত উদ্ধার মা ও শিশু সিটি করপোরেশন বাদে বিরোধী আসনে ২০ কোটি টাকার বরাদ্দ জাতীয় রাজস্ব বোর্ডের নতুন চেয়ারম্যান আহসান হাবিব চাকরির জন্য দীর্ঘ অপেক্ষা নয়, কর্মসংস্থান তৈরি করবে তরুণরা: প্রধানমন্ত্রী বরেণ্য শিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে শোক প্রকাশ প্রধানমন্ত্রীর হারারে টেস্টে বাংলাদেশের হতাশা, বড় লিড গড়ছে জিম্বাবুয়ে প্রত্যেক শিক্ষার্থীকে বছরে একটি গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্রে ভিসা আবেদন কঠিন হচ্ছে? নতুন নীতিতে কী কী বদলাল ইসরায়েল কি হারাচ্ছে যুক্তরাষ্ট্রের নিঃশর্ত সমর্থন? মুস্তাফা মনোয়ারের জানাজা অনুষ্ঠিত হবে মঙ্গলবার
  • ১০টির বেশি সিম থাকলে ডি-রেজিস্ট্রেশন বাধ্যতামূলক

    ১০টির বেশি সিম থাকলে ডি-রেজিস্ট্রেশন বাধ্যতামূলক
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নিজ নামে ১০টির বেশি মোবাইল সিম থাকলে অতিরিক্ত সিমসমূহ আগামী ৩০ অক্টোবর ২০২৫ এর মধ্যে ডি-রেজিস্ট্রার করতে হবে—এমন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

    বুধবার (৩০ জুলাই) বিকেলে বিটিআরসির অফিসিয়াল ফেসবুক পেইজে প্রকাশিত এক পোস্টে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, একজন ব্যক্তি সর্বোচ্চ ১০টি সিম নিজের নামে রাখতে পারবেন। তার বেশি সিম থাকলে সেগুলো নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট মোবাইল অপারেটরের কাস্টমার কেয়ারে যোগাযোগ করে ডি-রেজিস্ট্রার করতে হবে।

    বিটিআরসি আরও জানিয়েছে, ৩০ অক্টোবর ২০২৫ এর পর অতিরিক্ত সিমগুলোর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এতে করে মোবাইল ফোনের অপব্যবহার রোধ এবং অবৈধভাবে নিবন্ধিত সিম ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব হবে।

    নিজ নামে কতটি সিম নিবন্ধিত রয়েছে তা জানতে চাইলে, *মোবাইল ফোন থেকে 16001# ডায়াল করে সহজেই জানা যাবে। এই ব্যবস্থা বিটিআরসির সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে।

    বিটিআরসি বলছে, দেশের মোবাইল নেটওয়ার্ক ব্যবস্থাকে নিরাপদ, নিয়ন্ত্রিত ও জবাবদিহিমূলক করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। মোবাইল গ্রাহকদের সচেতন ও সতর্ক হয়ে নির্ধারিত সময়ের মধ্যেই এই প্রক্রিয়া সম্পন্ন করার আহ্বান জানিয়েছে কমিশন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ