বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • এলপিজি সরবরাহে ঘাটতি নেই, কৃত্রিম সংকট হলে ব্যবস্থা: জ্বালানি মন্ত্রী আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে আমিরাতে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৮ রামসু বাজারের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী: মাসব্যাপী উন্নয়ন কার্যক্রমের সমাপনী নীতি সুদহার ৯.৫০ শতাংশেই রাখল বাংলাদেশ ব্যাংক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ রাশেদ খাঁনের মিরপুরে সংঘর্ষের পর সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিক রাষ্ট্রের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন মরিয়মের বাবার আপসনামা দাখিল, জামিন পেলেন মাকসুদা; কারাগারেই নজরুল ফেসবুকে ব্যবহারকারীদের বিভ্রান্ত করেছে মেটা, জরিমানার মুখে প্রতিষ্ঠান
  • মিরপুরে টস জিতে বোলিংয়ে বাংলাদেশ

    মিরপুরে টস জিতে বোলিংয়ে বাংলাদেশ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সম্প্রতি পাকিস্তানে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ দল। তবে শ্রীলঙ্কার মাটিতে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ জিতে সেই হতাশা কাটিয়ে উঠেছে টাইগাররা। এবার নিজেদের মাঠে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে নামছে লাল-সবুজের ক্রিকেটাররা।

    সিরিজের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে রোববার (২০ জুলাই) সন্ধ্যা ৬টায় মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। টস জিতে বাংলাদেশ দলের অধিনায়ক লিটন দাস প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন। আগামি এই প্রতিদ্বন্দ্বিতায় দুই দলই জয়ী হওয়ার তীব্র ইচ্ছা নিয়ে মাঠে নামবে।

    পাকিস্তানের বিপক্ষে এ ম্যাচে বাংলাদেশ আজ মাঠে নামছে একাদশে তিন পেসার নিয়ে। তাসকিন আহমেদের সঙ্গে থাকছেন তানজিম সাকিব ও মুস্তাফিজুর রহমান। ওপেনিংয়ে তানজিদ হাসান তামিমের সঙ্গে থাকবেন পারভেজ ইমন। এছাড়া ব্যাটংয়ে আরও থাকছেন তৌহিদ হৃদয়, শামীম হোসেন, জাকের আলী।


    বাংলাদেশ একাদশ: পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান, লিটন দাস (অধিনায়ক ও উইকেটকিপার), তৌহিদ হৃদয়, শামীম হোসেন, জাকের আলী, মাহেদী হাসান, রিশাদ হোসেন, তানজিম হাসান, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান। 

    পাকিস্তান একাদশ: ফখর জামান, সাইম আইয়ুব, মোহাম্মদ হারিস (উইকেটরক্ষক), হাসান নওয়াজ, সালমান আগা (অধিনায়ক), মোহাম্মদ নওয়াজ, খুশদিল শাহ, ফাহিম আশরাফ, আব্বাস আফ্রিদি, সালমান মির্জা, আবরার আহমেদ


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন