বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • এলপিজি সরবরাহে ঘাটতি নেই, কৃত্রিম সংকট হলে ব্যবস্থা: জ্বালানি মন্ত্রী আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে আমিরাতে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৮ রামসু বাজারের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী: মাসব্যাপী উন্নয়ন কার্যক্রমের সমাপনী নীতি সুদহার ৯.৫০ শতাংশেই রাখল বাংলাদেশ ব্যাংক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ রাশেদ খাঁনের মিরপুরে সংঘর্ষের পর সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিক রাষ্ট্রের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন মরিয়মের বাবার আপসনামা দাখিল, জামিন পেলেন মাকসুদা; কারাগারেই নজরুল ফেসবুকে ব্যবহারকারীদের বিভ্রান্ত করেছে মেটা, জরিমানার মুখে প্রতিষ্ঠান
  • টানা পাঁচ ম্যাচে পূর্ণ পয়েন্ট, পূজার নৈপুণ্যে অপ্রতিরোধ্য বাংলাদেশ

    টানা পাঁচ ম্যাচে পূর্ণ পয়েন্ট, পূজার নৈপুণ্যে অপ্রতিরোধ্য বাংলাদেশ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত ফর্মে রয়েছে বাংলাদেশ নারী দল। শনিবার (২০ জুলাই) কিংস অ্যারেনার অনুশীলন মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে ৫-০ গোলের বড় জয় পেয়েছে স্বাগতিকরা।

    ম্যাচে জোড়া গোল করেন পূজা দাস। তার নৈপুণ্যে শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় পিটার বাটলারের দল।

    এই নিয়ে টানা পাঁচ ম্যাচে জয় তুলে নিয়েছে বাংলাদেশ, যা তাদের শিরোপার দোরগোড়ায় পৌঁছে দিয়েছে। শেষ ম্যাচে জয় বা ড্রই যথেষ্ট হতে পারে ট্রফি নিশ্চিত করতে।

    প্রথম দেখায় শ্রীলঙ্কাকে ৯-১ গোলে বিধ্বস্ত করার পর দ্বিতীয় ম্যাচেও দাপুটে ফুটবলে জয় তুলে নিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী দল। যদিও গোলের ব্যবধান কিছুটা কম ছিল, তবে পুরো ম্যাচেই আধিপত্য ছিল স্বাগতিকদের।

    আক্রমণাত্মক কৌশল আর হাই লাইন ডিফেন্সে শুরু থেকেই চাপে পড়ে শ্রীলঙ্কা। ম্যাচের ২৫তম মিনিটে গোলের সূচনা করেন কানন রানী বাহাদুর। গোলরক্ষক তারুশিখার ফিরিয়ে দেওয়া শট ধরে ডান পায়ের নিখুঁত ফিনিশে বল জালে পাঠান তিনি।

    প্রথমার্ধের যোগ করা সময়ে ব্যবধান বাড়ান পূজা দাস। তৃষ্ণা রানীর শট পোস্টে লেগে ফিরে এলে তা ধরে জোরালো শটে দলের দ্বিতীয় গোলটি করেন তিনি।

    বিরতির পর আরও আক্রমণাত্মক হয়ে ওঠে বাংলাদেশ। ৭৩তম মিনিটে দূরপাল্লার শটে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোল করেন পূজা দাস। এরপর ৮৫ মিনিটে গোলরক্ষককে পরাস্ত করে গোল করেন তৃষ্ণা রানী। আর অতিরিক্ত সময়ে পেনাল্টি থেকে গোল করে স্কোরলাইন ৫-০ করেন অধিনায়ক আফঈদা খন্দকার।

    এই জয়ের ফলে ৫ ম্যাচে পূর্ণ ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে বাংলাদেশ। সোমবার নেপালের বিপক্ষে অন্তত একটি ড্র করলেই নিশ্চিত হবে শিরোপা।

    বিশ্লেষকদের মতে, এই পারফরম্যান্স বাংলাদেশের নারী ফুটবলের ভবিষ্যৎ সম্পর্কে আশাবাদী করে তুলছে। মাঠে দলগত সংহতি, ট্যাকটিক্যাল গঠন এবং আত্মবিশ্বাস নজর কাড়ছে ক্রীড়ামোদীদের।
     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন