বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মন্ত্রিসভায় বড় রদবদল, নতুন দায়িত্বে সালাহউদ্দিন-এ্যানি বিআইডব্লিউটিএর অতিরিক্ত পরিচালক রহিমের বিরুদ্ধে জাল বিল-ভাউচার ও দুর্নীতির অভিযোগ হাসানের ছোবলে অস্ট্রেলিয়া বিধ্বস্ত, ডারউইনে রূপকথার শুরু সওজের গাড়িচালকের স্ত্রীর প্রতিষ্ঠানের নামে দেড় কোটি টাকার কাজ রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুলের মনোনয়নপত্র দাখিল লঘুচাপের প্রভাবে ৪ বন্দরে ৩ নম্বর সতর্কতা শিশুর শরীরে নীলচে দাগ, ভয় পাওয়ার কিছু আছে কি? ‘হৃদয়ে ঢাকা ৪১৬’ উৎসবের মূল আয়োজনে থাকবেন প্রধানমন্ত্রী আরও ১২ জেলায় ই-বেইলবন্ড, ২৮ জেলায় চালু হলো ডিজিটাল জামিন ব্যবস্থা ইরাকের মাটি ব্যবহার করে হামলা চালাতে দেওয়া হবে না: জাইদি
  • আ. লীগ সরকারের বিদ্যুৎ কেন্দ্র সংক্রান্ত দেশি বিদেশি সব চুক্তি পর্যালোচনা করা হবে

    আ. লীগ সরকারের বিদ্যুৎ কেন্দ্র সংক্রান্ত দেশি বিদেশি সব চুক্তি পর্যালোচনা করা হবে
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আওয়ামী লীগ সরকারের সময়ে স্বাক্ষরিত সব বিদ্যুৎ কেন্দ্র সংশ্লিষ্ট দেশি-বিদেশি চুক্তি পুনর্মূল্যায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

    মঙ্গলবার (১৫ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, চুক্তিগুলোর অর্থনৈতিক ও কাঠামোগত দিকগুলো খতিয়ে দেখা হবে, যাতে রাষ্ট্রের স্বার্থ সুরক্ষিত থাকে।

    অর্থ উপদেষ্টা বলেন, বিগত সরকারের সময় কিছু পাওয়ার প্ল্যান্টের চুক্তি হয়েছিলো। এগুলোতে অনেক অসম শর্ত আছে। এসব চুক্তি পর্যালোচনার জন্য হাইকোর্টের নির্দেশনা আছে। পাওয়ার প্ল্যান্ট সংক্রান্ত দেশি বিদেশি সব চুক্তি পর্যালোচনা করতে আইনি সহায়তার অনুমোদন দেয়া হয়েছে।

    অর্থ উপদেষ্টা আরও বলেন, খাদ্য মজুদ সন্তোষজনক। কি কি কেনা হবে সেটির লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দিয়েছি। সবচেয়ে বেশি বোরো ধান কেনা হয়, এরপর আমন, সবচেয়ে কম কেনা হয় আউশ। সরকার বাজারে মূল্য স্থিতিশীল চেষ্টা করছে, দামের উঠানামা খুব বেশি যেন না হয়।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ