বুধবার, ১১ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • গ্রিস-সাইপ্রাস থেকে আরও ৪৪ বাংলাদেশিকে ফেরত পাঠাল ইউরোপ শীতে লেপ-কম্বলের ভ্যাপসা গন্ধ দূর করবেন যেভাবে ঋতুস্রাবের সময় আজানের জবাব দেওয়ার বিধান জানালেন আলেমরা উপকূলীয় নিরাপত্তায় ড্রোন ও আধুনিক নজরদারি ব্যবস্থা চালুর উদ্যোগ বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ ঠেকাতে পুলিশকে কঠোর নির্দেশ আইজিপির আট দিনের সফরে আজ বাংলাদেশে আসছেন জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞ কেলি কারি ডার্ক কমেডি সিরিজে ক্যামেলিয়া চরিত্রে তাসনিয়া ফারিণ শেখ হাসিনার প্রত্যর্পণ আইনি প্রক্রিয়ায় সমাধান হবে: ভারত নারী-শিশুর স্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষায় বাংলাদেশের পাশে থাকতে চায় তুরস্ক বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক নতুন কৌশলগত উচ্চতায়, প্রতিরক্ষা শিল্পে বিনিয়োগের আলোচনা
  • চার লেনে উন্নীত সড়ক, তবু দুর্ভোগে লক্ষ্মীপুরবাসী

    চার লেনে উন্নীত সড়ক, তবু দুর্ভোগে লক্ষ্মীপুরবাসী
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    লক্ষ্মীপুর জেলা শহরের মূল সড়কটি আধুনিকায়নের অংশ হিসেবে সম্প্রতি চার লেনে উন্নীত করা হয়েছে। কিন্তু আশানুরূপ সুবিধা পাচ্ছে না সাধারণ মানুষ। সরেজমিনে দেখা যায়, সড়কের এক বিশাল অংশ জুড়ে এখনো অবৈধ দখলদারদের কবলে। 

    ফুটপাত এবং সড়কের পাশ ঘেঁষে বসানো হয়েছে হকারদের দোকান, রিকশা-ভ্যান ও নানা পণ্যের অস্থায়ী স্টল। এতে করে যানজট লেগেই আছে, বিশেষ করে বৃষ্টির দিনে দুর্ভোগ আরও চরমে পৌঁছায়।

    সাধারণ মানুষ ও যানবাহন চলাচলে মারাত্মক বিঘ্ন সৃষ্টি হচ্ছে। পথচারীদের হাঁটার জায়গা নেই। অটোরিকশা, মোটরসাইকেলসহ অন্যান্য যানবাহন চলতে গিয়ে জ্যামে পড়তে হচ্ছে প্রতিনিয়ত। সস্হানীয়দের প্রশ্ন—সড়ক প্রশস্ত হলেও যদি তা ব্যবহার উপযোগী না হয়, তাহলে উন্নয়ন কাজ কতটা কার্যকর.?

    এমতাবস্থায় সচেতন মহল ও স্থানীয়দের দাবি—অবিলম্বে অবৈধ দখল উচ্ছেদ করে সড়কের স্বাভাবিক চলাচল নিশ্চিত করা হোক। যেন উন্নয়ন শুধু কাগজে-কলমে সীমাবদ্ধ না থেকে বাস্তবেও সুফল বয়ে আনে।


    দৈএনকে/ জে. আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন