বুধবার, ১৩ মে ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মিরপুরে পাকিস্তানকে ১০৪ রানে হারিয়ে টেস্ট সিরিজে এগিয়ে বাংলাদেশ হাম আক্রান্ত হয়ে একদিনে আরও ৯ শিশুর মৃত্যু লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় দুই বাংলাদেশি নিহত, তীব্র নিন্দা ঢাকার পশুর হাটে নিরাপত্তায় আসছে হটলাইন ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুর টেস্টে নাটকীয় মোড়, জয়ের খুব কাছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণা ও উদ্ভাবনে এগিয়ে আসার আহ্বান অস্ট্রেলিয়া সিরিজে বড় চমক: ‘মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার’ হলে মিলবে গাড়ি মার্কেট খোলা রাখার সময়সীমা নিয়ে নতুন সিদ্ধান্ত সিলেটেই হচ্ছে দ্বিতীয় টেস্ট, অপরিবর্তিত বাংলাদেশ স্কোয়াড ঘোষণা মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি, ঈদের আগেই দেশে আনার চেষ্টা
  • সাংবাদিক মাসুমের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

    সাংবাদিক মাসুমের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    পেশাগত দায়িত্ব পালনকালে দৈনিক যায়যায়দিন চট্টগ্রাম অফিসের মাল্টিমিডিয়া প্রতিবেদক সাহিদুল ইসলাম মাসুমের ওপর ‘হামলা এবং শারীরিক লাঞ্ছনা’র প্রতিবাদে রবিবার (২৯ জুন) বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে মানববন্ধন করা হয়েছে।

    ‎চট্টগ্রাম মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটির (সিএমআরইউ) ওই কর্মসূচিতে প্রধান বক্তা ছিলেন জ্যেষ্ঠ সাংবাদিক জাহিদুল করিম কচি। তিনি বলেন, ‘গণমাধ্যমকর্মীরা যখন পেশাগত দায়িত্ব পালন করেন, তখন তাদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। মাসুমের ওপর হামলা শুধু একজন সাংবাদিক নয়, পুরো গণমাধ্যমের ওপর আঘাত। দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের অপকর্ম করার সাহস না পায়।’

    ‎এতে আরো বক্তব্য দেন সিএমআরইউ সভাপতি আবির আহমেদ, সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসাইন প্রমুখ।

    ‎নেতৃবৃন্দ বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে দাবি বাস্তবায়নে অগ্রগতি না দেখা গেলে বৃহত্তর সাংবাদিক সমাজকে সাথে নিয়ে লাগাতার কর্মসূচি ঘোষণা করা হবে।

    ‎প্রসঙ্গত, চট্টগ্রাম বন্দর বিদেশিদের ইজারা দেওয়ার ষড়যন্ত্র রুখে দিতে বাম সংগঠনসমূহের উদ্যোগে শনিবার (২৮ জুন) অনুষ্ঠিত রোডমার্চ কর্মসূচিতে মাসুমের ওপর হামলার অভিযোগ করা হয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ