সোমবার, ২৭ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • তফসিল নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকের উদ্যোগ ইসির ৩৪ টুথপেস্টের ২৬টিতে মাইক্রোপ্লাস্টিক, উদ্বেগ জানাল ইএসডিও ‘স্বৈরাচার হেরেছে’ স্লোগানে মুখর দিল্লি, শিক্ষামন্ত্রীর পদত্যাগে উচ্ছ্বাস রোববার জাতীয় স্মৃতিসৌধ ও জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি নতুন পে-স্কেল চূড়ান্তের পথে, আগস্টেই গেজেট প্রকাশের প্রস্তুতি তথ্যভিত্তিক ও নিরপেক্ষ সাংবাদিকতার ওপর জোর দিলেন তথ্যমন্ত্রী দেশে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি, একদিনে প্রাণ গেল একজনের ডাচ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভিসা সমস্যা সমাধানের আহ্বান শাপলা চত্বর মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল ২৭ জুলাই হাম-উপসর্গে বাড়ছে মৃত্যু, সর্বশেষ ৬ শিশুর সবাই ঢাকা বিভাগের
  • কম ঘোরা দেশ পালাও, কিন্তু সৌন্দর্যে অপরূপ—কেন যাবেন?

    কম ঘোরা দেশ পালাও, কিন্তু সৌন্দর্যে অপরূপ—কেন যাবেন?
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিশ্বের বহু দেশ এখন অতিরিক্ত পর্যটকের চাপে নাজেহাল। কিন্তু পশ্চিম প্রশান্ত মহাসাগরের একটি দ্বীপরাষ্ট্র পালাও এখনো অনেকটাই অচেনা। খুব কম মানুষই এই দেশ ঘুরতে যান। অথচ প্রাকৃতিক সৌন্দর্য, নীল পানি আর সামুদ্রিক জীববৈচিত্র্যে ভরপুর এই দেশটি পর্যটকদের জন্য এক দুর্দান্ত গন্তব্য হতে পারে।

    পালাও মাইক্রোনেশিয়ার অংশ। দেশটি গঠিত ৫০০টির বেশি দ্বীপ নিয়ে। এখানকার রক আইল্যান্ডস সাউদার্ন ল্যাগুন ইউনেসকোর বিশ্ব ঐতিহ্য। চারদিকে স্বচ্ছ পানি, প্রবাল প্রাচীর, আর সবুজে ঘেরা দ্বীপ, সব মিলিয়ে এখানে প্রকৃতি রয়েছে প্রায় অক্ষত।

    এই দেশ স্কুবা ডাইভিংয়ের জন্যও পরিচিত। ব্লু কর্নার, জার্মান চ্যানেল আর জেলিফিশ লেক বিশ্বের নানা প্রান্তের ডাইভারদের আকর্ষণ করে। এছাড়া পালাও-ই প্রথম দেশ যারা সামুদ্রিক প্রাণী রক্ষায় ‘শার্ক স্যাংচুয়ারি’ ঘোষণা করে। এ থেকেই বোঝা যায়, পরিবেশ রক্ষায় দেশটির অবস্থান কতটা দৃঢ়।

    তবে সমুদ্রের বাইরেও পালাও দেখার মতো অনেক কিছু আছে। উত্তরাঞ্চলে রয়েছে ‘বদ্রুলচাউ’ নামে প্রাচীন পাথরের স্তম্ভ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের নানা স্মৃতিচিহ্নও ছড়িয়ে রয়েছে দ্বীপজুড়ে। স্থানীয় মানুষজন অতিথিপরায়ণ। আগন্তুকদের আন্তরিকভাবে গ্রহণ করেন তারা।

    পানির নিচে ডাকঘর, সাঁতার কেটে পাঠানো যায় চিঠিপানির নিচে ডাকঘর, সাঁতার কেটে পাঠানো যায় চিঠি
    দেশটি তুলনামূলকভাবে দূরবর্তী হলেও এখন সহজেই সেখানে যাওয়া যায়। টোকিও, সিউল ও ম্যানিলা থেকে সরাসরি ফ্লাইট রয়েছে। থাকার জন্য ভালো ব্যবস্থাও রয়েছে। বিলাসবহুল রিসোর্ট থেকে শুরু করে পরিবেশবান্ধব ইকো-লজ পেয়ে যাবেন সেখানে।

    বিশেষজ্ঞরা বলছেন, পালাও এখনো পর্যটকের চাপ থেকে অনেকটাই মুক্ত। তাই ভিড় বাড়ার আগে ঘুরে আসার এখনই সবচেয়ে ভালো সময়।


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ