শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের কনসার্ট বন্ধের দাবি কওমি ছাত্র ঐক্য পরিষদের কারিগরি ত্রুটির আড়ালে নাশকতা বা ষড়যন্ত্র আছে কি না খতিয়ে দেখতে হবে: রিজভী বাংলা ও ইংরেজি মাধ্যমের কারিকুলামে আসছে সামঞ্জস্য: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রাজশাহীতে শতাধিক বাতব্যথা রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ দেশের দুই প্রান্তকে যুক্ত করতে দীর্ঘতম রেলপথের পথে বাংলাদেশ লালবাগে ভাড়া বাসা থেকে আইনজীবীর অর্ধগলিত মরদেহ উদ্ধার শীতলক্ষ্যায় গোসলে নেমে নিখোঁজ ৪, তিনজনের লাশ উদ্ধার জামায়াতের সঙ্গে গোপন যোগাযোগ করেই আ.লীগের মিছিল: রাশেদ খান নবম পে স্কেল: ভেটিং শেষে গেজেট, থাকছে ৭ এসআরও বছরজুড়ে এডিসের প্রজননস্থল ধ্বংস করতে হবে: মীর শাহে আলম
  • কমলাপুরে ট্রেনে যাত্রীকে ধর্ষণের অভিযোগ

    কমলাপুরে ট্রেনে যাত্রীকে ধর্ষণের অভিযোগ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রাজধানীর কমলাপুর রেলস্টেশনে “রংপুর এক্সপ্রেস” ট্রেনের বগিতে নারী যাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। অভিযোগের ভিত্তিতে ট্রেনের পিএ অপারেটর হিসেবে দায়িত্বে থাকা রেলওয়ের কর্মচারী সাইফুল ইসলামকে (২৮) আটক করেছে রেলওয়ে থানা পুলিশ।

    ঘটনাটি ঘটেছে বুধবার (২৫ জুন) সকাল ৯টার দিকে। জানা গেছে, ট্রেনটি কমলাপুর স্টেশনে অবস্থান করছিল, এ সময় অভিযুক্ত সাইফুল ওই নারী যাত্রীর সঙ্গে অসদাচরণ করে এবং পরবর্তীতে ভয়ভীতি দেখিয়ে তাঁকে ধর্ষণ করে বলে অভিযোগ করা হয়েছে।

    রেলওয়ে পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম প্রথম আলো।

    পুলিশ জানিয়েছে, ভুক্তভোগী ওই নারীর বাড়ি কুড়িগ্রামে। আটক সাইফুলের বাড়ি গাইবান্ধায়।

    সৈয়দপুর রেলওয়ে জেলা পুলিশ সুপার ফরহাত আহমেদ প্রথম আলোকে জানান, ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে রংপুর এক্সপ্রেস ট্রেনটি দাঁড়িয়েছিল। দাঁড়িয়ে থাকা অবস্থায় ট্রেনের টয়লেটে একজন নারী যাত্রীকে রেলওয়ের পিএ অপারেটর সাইফুল ইসলাম ধর্ষণ করেন বলে অভিযোগ উঠেছে।

    জানা গেছে, এ সময় ট্রেনটি ছেড়ে দেয়। এরপর ভুক্তভোগী নারী বিষয়টি ট্রেনে দায়িত্বরত রেলওয়ে পুলিশকে জানান। পরে দায়িত্বরত পুলিশ সদস্যরা সাইফুলকে আটক করেন।

    তিনি জানান, বগুড়ার সান্তাহার জংশন স্টেশনে পৌঁছানোর পর ভুক্তভোগী ও অভিযুক্তকে নামিয়ে নেওয়া হয়।

    ফরহাত আহমেদ আরও জানান, ঘটনাস্থল যেহেতু কমলাপুর, সেহেতু সেখানেই মামলা করা হবে। ভুক্তভোগী এবং আটককৃতকে ঢাকায় পাঠানোর প্রক্রিয়া চলছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ