বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষ, নিহত ৪৬, ১৭৯ জন আহত নারী ও শিশুর সুরক্ষায় ইউনিসেফের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় সরকার ইসরায়েলে সরকার গঠনে আরব দলগুলোর সমর্থন চান বিরোধী নেতা গোলান ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশের জিডিপি ছাড়াবে ১ ট্রিলিয়ন ডলার: প্রধানমন্ত্রী ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ওপর নির্ভর করছে স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ: জামায়াত ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে নিরাপত্তায় এসআরবি-১৩-এর বিশেষ প্রস্তুতি নভেম্বরের প্রথম সপ্তাহে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠানোর আশা সরকারের রোগীদের যাতায়াতের ভোগান্তি কমাতে অ্যাম্বুলেন্স পুল গড়বে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ছেলেকে বাঁচাতে নিজের কিডনি দিতে প্রস্তুত মা, অর্থাভাবে অনিশ্চিত রাকিবের জীবন ফেসবুক লাইভে বিএনপি সরকার নিয়ে মন্তব্য, জামিন পেলেন সেই সাথী আক্তার
  • রাজু ভাস্কর্যের সামনে ককটেল বিস্ফোরণ, তদন্তে পুলিশ

    রাজু ভাস্কর্যের সামনে ককটেল বিস্ফোরণ, তদন্তে পুলিশ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৪ জুন) রাত সাড়ে দশটার দিকে ভাস্কর্যের পাদদেশে হঠাৎ বিকট শব্দে এই বিস্ফোরণ ঘটে। তবে এ ঘটনায় এখনো কাউকে আটক বা চিহ্নিত করতে পারেনি পুলিশ।

    প্রত্যক্ষদর্শীরা জানান, এক অজ্ঞাতনামা ব্যক্তি হঠাৎ ঘাসের ওপর কিছু একটা নিক্ষেপ করে দ্রুত সরে যায়। তার কিছুক্ষণের মধ্যেই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে, যা আশপাশে থাকা শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে।

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. সাইফুদ্দিন আহমেদ বলেন, “সম্ভবত এটি একটি হাতবোমা বা বড় আকারের পটকা ছিল। বিষয়টি আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করছি। প্রক্টরিয়াল টিম ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে।”

    তিনি আরও জানান, খবর পেয়ে শাহবাগ থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। কারা এ ঘটনার সঙ্গে জড়িত তা খুঁজে বের করতে পুলিশ ও বিশ্ববিদ্যালয় প্রশাসন যৌথভাবে কাজ করছে।

    ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে গণতান্ত্রিক ছাত্র আন্দোলন। এক বিবৃতিতে সংগঠনটি ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়। ঘটনার প্রতিবাদে সংগঠনটি তাৎক্ষণিকভাবে বিক্ষোভ মিছিল বের করে, যা টিএসসি থেকে শুরু হয়ে কলাভবন হয়ে প্রক্টর অফিসের সামনে গিয়ে শেষ হয়।

    পরে এক সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে গণতান্ত্রিক ছাত্র সংসদের আহ্বায়ক আবু বাকের মজুমদার বলেন, “যারা ডাকসু নির্বাচন বানচাল করতে চায়, তাদের কোনো ছাড় দেওয়া হবে না। জাতিকে নেতৃত্বহীন করার ষড়যন্ত্রের অংশ হিসেবে শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র সংসদ নির্বাচন দীর্ঘদিন ধরে স্থগিত রাখা হয়েছে।”

    উল্লেখ্য, এর একদিন আগে, সোমবার রাতে রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আরেকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই ঘটনায় দলটির ঢাকা মহানগরের নেতা আসিফ উদ্দিন সম্রাটসহ ছয়জন কর্মী আহত হন বলে দাবি করেছে এনসিপি।


    এন কে/বিএইচ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ