বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নেটদুনিয়ায় আলোচনায় তানিয়া মিশ্রা, জানুন তার পরিচয় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সামাজিক অনাচার দূর করতে সরকার ব্যর্থ: চরমোনাই পীর হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৩ অপরাধীর কোনো দলীয় পরিচয় নেই, কঠোর ব্যবস্থা নিতে হবে: আইজিপি দীর্ঘমেয়াদি সম্পর্কে চেহারা, নাকি ব্যক্তিত্ব-কোনটি বেশি গুরুত্বপূর্ণ? দুদকের প্রেস ব্রিফিং নিয়ে আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ হৃদরোগ প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী জনকল্যাণে এআই ও সেমিকন্ডাক্টরে গবেষণার আহ্বান রাষ্ট্রপতির একনেকে ১৩ উন্নয়ন প্রকল্প অনুমোদন, ব্যয় ১৫ হাজার ৮২৩ কোটি টাকা
  • আরব আমিরাতে ‘ইঞ্জিনিয়ার অ্যান্ড আর্কিটেক্টস অফ বাংলাদেশ, আবুধাবি’-এর ঈদ পূর্ণমিলনী ও অভিষেক অনুষ্ঠিত

    আরব আমিরাতে ‘ইঞ্জিনিয়ার অ্যান্ড আর্কিটেক্টস অফ বাংলাদেশ, আবুধাবি’-এর ঈদ পূর্ণমিলনী ও অভিষেক অনুষ্ঠিত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিস্থ বাংলাদেশি প্রকৌশলীদের ঐতিহ্যবাহী সংগঠন 'ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্টস অফ বাংলাদেশ- আবুধাবি' এর উদ্যোগে ঈদ পুনর্মিলনী এবং নবগঠিত কার্যকরী পরিষদের অভিষেক অনুষ্ঠান 'রয়েল গুজরাট রেস্টুরেন্টের' হল রুমে অনুষ্ঠিত হয়। গত একুশে জুন ২০২৫ শতাধিক প্রকৌশলী এবং তাঁদের পরিবারের সদস্যদের উপস্থিতিতে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের উপদেষ্টা প্রকৌশলী আহমেদ হোসেন চৌধুরী, স্বাগত বক্তব্য রাখেন বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক প্রকৌশলী ইজাজ কলিম এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক প্রকৌশলী রেজাউল হাসান। দেশে অবস্থানরত কমিটির সভাপতি প্রকৌশলী আফজাল হুসাইন ভূঁইয়া ভিডিও কনফারেন্সে শুভেচ্ছা বিনিময় করেন।

    প্রকৌশলী আবদুল আউয়াল এবং প্রকৌশলী পারভিন জলির উপস্থাপনায় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রকৌশলী হামিদুল হক, প্রকৌশলী আবু ইস্কান্দার, প্রকৌশলী জাকির হোসাইন খান, প্রকৌশলী মুজিবুর রহমান, প্রকৌশলী মির্জা আমিনুল ইসলাম, প্রকৌশলী এস এম পলাশ, প্রকৌশলী শাহ ইমরান, প্রকৌশলী জাকির হোসাইন, প্রকৌশলী নুরুল আলম, প্রকৌশলী মোঃ ইসমাইল, প্রকৌশলী আমিনুল ইসলাম লাভলু, প্রকৌশলী নাসির আহমেদ তুহিন, প্রকৌশলী হোসাইন জামিল, প্রকৌশলী আব্দুল হাই, প্রকৌশলী শাহাদাত হোসাইন, প্রকৌশলী মোস্তফা সিরাজ প্রমূখ।

    সভায় প্রকৌশলী ইজাজ কলিম নতুন কমিটিকে পরিচয় করিয়ে দেন এবং প্রকৌশলী রেজাউল হাসান সংগঠনের আগামী দিনের পরিকল্পনা তুলে ধরেন। অনুষ্ঠানে বক্তারা বিগত দিনে সংগঠনের বিভিন্ন কার্যক্রমের বর্ণনা দেন এবং সংগঠন নিয়ে তাঁদের প্রত্যাশা এবং স্বপ্নের কথা তুলে ধরেন।

    সভাপতির বক্তব্যে প্রকৌশলী আহমদ হোসেন চৌধুরী প্রকৌশলীদের সার্বিক উন্নয়ন এবং দেশের পরিচ্ছন্ন ভাবমূর্তি তৈরিতে প্রকৌশলীদের সচেতনতা এবং ঐক্যের উপর জোর দেন। চমৎকার রয়েল বুফে ডিনার এবং প্রাণবন্ত আড্ডা আর ফটোসেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন