রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • স্বাস্থ্যসেবাকে মৌলিক অধিকার হিসেবে প্রতিষ্ঠা করা হবে: জুবাইদা রহমান গণতন্ত্রের ভিত্তি শক্তিশালী করতে স্থানীয় সরকারকে কার্যকর করতে হবে সাইবার বুলিং বিষয়ে আইআরআই প্রতিনিধিদলের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক তিশার লাজুক হাসি নজর কাড়ল ভক্তদের ঘুপচি রাজনীতিতে বিশ্বাস করি না, সৎ সাহস থাকলে আদালতে আসুন: ডা. জাহিদ যৌতুকের জন্য স্ত্রীকে পুড়িয়ে হত্যা: ১০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটি পুনর্গঠন স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক নয় : মীর শাহে আলম ফ্রান্সের সিনেটরদের সঙ্গে প্রতিমন্ত্রী শামা ওবায়েদর বৈঠক জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেবা চালুর উদ্যোগ, প্রশিক্ষণ পাবেন ৫ হাজার
  • নাটোরে বাস-সিএনজি সংঘর্ষে জাবি শিক্ষার্থীসহ নিহত ৪

    নাটোরে বাস-সিএনজি সংঘর্ষে জাবি শিক্ষার্থীসহ নিহত ৪
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নাটোর-রাজশাহী মহাসড়কের বনবেলঘড়িয়া বাইপাস এলাকায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মো. সাগর (৩৫)।

    দুর্ঘটনায় আরও দুজন ঘটনাস্থল ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।শুক্রবার রাত সোয়া ৯ টার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত অপর তিনজন হলেন সাগরের আত্মীয় শহিদুল ইসলাম (৪৫), অজ্ঞাতনামা এক ব্যক্তি (৪০) এবং সিএনজি চালক সদর উপজেলার হারিগাছা গ্রামের মো. বাবু (৪০)।

    ঝলমলিয়া হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. আবুল কালাম জানান, রাজশাহী থেকে নাটোরগামী একটি সিএনজিকে বিপরীত দিক থেকে আসা সিরাজগঞ্জগামী রাব্বি পরিবহনের একটি বাস সজোরে ধাক্কা দেয়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই নিহত হন সাগর, আহত হন অন্য তিনজন। আহতদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নেওয়া হলে সিএনজি চালক বাবু পথেই মারা যান। গুরুতর আহত অবস্থায় বাকি দুজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৮টার দিকে তাদের মৃত্যু হয়।
    ঘটনার পরপরই বাসের চালক ও সহকারী পালিয়ে যায়। তবে ঘাতক বাসটি জব্দ করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা আবুল কালাম।

    এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন