রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • স্বাস্থ্যসেবাকে মৌলিক অধিকার হিসেবে প্রতিষ্ঠা করা হবে: জুবাইদা রহমান গণতন্ত্রের ভিত্তি শক্তিশালী করতে স্থানীয় সরকারকে কার্যকর করতে হবে সাইবার বুলিং বিষয়ে আইআরআই প্রতিনিধিদলের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক তিশার লাজুক হাসি নজর কাড়ল ভক্তদের ঘুপচি রাজনীতিতে বিশ্বাস করি না, সৎ সাহস থাকলে আদালতে আসুন: ডা. জাহিদ যৌতুকের জন্য স্ত্রীকে পুড়িয়ে হত্যা: ১০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটি পুনর্গঠন স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক নয় : মীর শাহে আলম ফ্রান্সের সিনেটরদের সঙ্গে প্রতিমন্ত্রী শামা ওবায়েদর বৈঠক জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেবা চালুর উদ্যোগ, প্রশিক্ষণ পাবেন ৫ হাজার
  • সিরাজগঞ্জের কাজিপুরে বাস খাদে পড়ে নিহত ১, আহত ৪

    সিরাজগঞ্জের কাজিপুরে বাস খাদে পড়ে নিহত ১, আহত ৪
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় একটি যাত্রীবাহী বাস উল্টে রাস্তার পাশের খাদে পড়ে এক যাত্রীর মৃত্যু হয়েছে। এ সময় আরো ৪ যাত্রী আহত হয়েছেন।

    আজ শুক্রবার (২০ জুন) সকালে সিরাজগঞ্জ-কাজিপুর আঞ্চলিক মহাসড়কের সোনামুখী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

    নিহত চাউল ব্যবসায়ী আয়নাল হক (৫৮) উপজেলার পাচগাছি গ্রামের আব্দুল হকের ছেলে।
     
    কাজিপুর থানার ওসি নুরে আলম জানান, জেনিন পরিবহনের বাসটি ৫/৬জন যাত্রী নিয়ে কাজিপুর উপজেলা থেকে ঢাকার কোনাবাড়ি এলাকায় যাচ্ছিলেন। ঘটনাস্থলে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই আয়নালের মৃত্যু হয়। এ সময় নিহতের ছেলের বউ মিম খাতুন (২৭), তার ১০ বছর বয়সী এক শিশু সন্তান ও গাছাবাড়ি গ্রামের হাসি খাতুনসহ (৪৮) ৪ জন গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে।

    তিনি আরো জানান, সংবাদ পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে খাদে পড়া বাসটি উদ্ধারের কোনো যন্ত্র আমাদের কাছে না থাকায় বিষয়টি ঊর্ধ্বতন পর্যায়ে জানানো হয়েছে। এ বিষয়ে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে।


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন