রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • স্বাস্থ্যসেবাকে মৌলিক অধিকার হিসেবে প্রতিষ্ঠা করা হবে: জুবাইদা রহমান গণতন্ত্রের ভিত্তি শক্তিশালী করতে স্থানীয় সরকারকে কার্যকর করতে হবে সাইবার বুলিং বিষয়ে আইআরআই প্রতিনিধিদলের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক তিশার লাজুক হাসি নজর কাড়ল ভক্তদের ঘুপচি রাজনীতিতে বিশ্বাস করি না, সৎ সাহস থাকলে আদালতে আসুন: ডা. জাহিদ যৌতুকের জন্য স্ত্রীকে পুড়িয়ে হত্যা: ১০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটি পুনর্গঠন স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক নয় : মীর শাহে আলম ফ্রান্সের সিনেটরদের সঙ্গে প্রতিমন্ত্রী শামা ওবায়েদর বৈঠক জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেবা চালুর উদ্যোগ, প্রশিক্ষণ পাবেন ৫ হাজার
  • রায়গঞ্জে আবাদি জমিতে পুকুর খনন, রাস্তা রক্ষায় মানববন্ধন

    রায়গঞ্জে আবাদি জমিতে পুকুর খনন, রাস্তা রক্ষায় মানববন্ধন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সিরাজগঞ্জের রায়গঞ্জে সাতকুর্শি গ্রামে চলাচলের রাস্তা রক্ষায় মানববন্ধন করেছে এলাকাবাসী। বুধবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে এ মানববন্ধন হয়।

    মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে পার্শ্ববর্তী নৈপাড়া গ্রামে আবাদি জমিতে অবৈধভাবে পুকুর খননের কাজ চলছে। প্রতিদিন সাতকুর্শি গ্রামের রাস্তা ব্যবহার করে ড্রাম ট্রাকে মাটি পরিবহন করা হয়। ফলে এই গ্রামের রাস্তাগুলো ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। সামান্য বৃষ্টি হলেই চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। ধানকাটা মৌসুমে কৃষকেরা মাঠ থেকে ফসল ঘরে তুলতে, বাজারে বিক্রি করতে পারছেন না। 

    গ্রামটির রাস্তাগুলো রক্ষা ও পাকাকরণের দাবি জানিয়ে উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট দপ্তরে লিখিত অভিযোগ দেন এলাকাবাসী।

    মানববন্ধনে বক্তব্য রাখেন, সাতকুর্শি গ্রামের বাসিন্দা আব্দুর রশিদ, রইচ উদ্দিন, আক্তার হোসেন, নজরুল ইসলাম আব্দুল খালেক, শাহ আলমসহ আরও অনেকে।


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন