রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • স্বাস্থ্যসেবাকে মৌলিক অধিকার হিসেবে প্রতিষ্ঠা করা হবে: জুবাইদা রহমান গণতন্ত্রের ভিত্তি শক্তিশালী করতে স্থানীয় সরকারকে কার্যকর করতে হবে সাইবার বুলিং বিষয়ে আইআরআই প্রতিনিধিদলের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক তিশার লাজুক হাসি নজর কাড়ল ভক্তদের ঘুপচি রাজনীতিতে বিশ্বাস করি না, সৎ সাহস থাকলে আদালতে আসুন: ডা. জাহিদ যৌতুকের জন্য স্ত্রীকে পুড়িয়ে হত্যা: ১০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটি পুনর্গঠন স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক নয় : মীর শাহে আলম ফ্রান্সের সিনেটরদের সঙ্গে প্রতিমন্ত্রী শামা ওবায়েদর বৈঠক জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেবা চালুর উদ্যোগ, প্রশিক্ষণ পাবেন ৫ হাজার
  • ফুলবাড়ীতে ৩ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

    ফুলবাড়ীতে ৩ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দিনাজপুরের ফুলবাড়ীতে ২০২৪-২৫ অর্থ বছরে খরিফ-২/২০২৫-২৬ মৌসুমে রোপাআমন ধান চাষে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে কৃষকদের মাঝে রোপা আমন ধানের (উফশী জাত) আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

    বুধবার (১৮ জুন ) দুপুর সাড়ে ১২ টায় এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রশাসক মো. ইসাহাক আলী। এতে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার (ভারপ্রাপ্ত) কৃষিবিদ মো. শাহানুর রহমান। এসময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

    উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ের সামনে উপজেলার ০৭ টি ইউনিয়ন ও ০১ টি পৌরসভার ৩ হাজার কৃষকের মধ্যে পাঁচ কেজি করে রোপাআমন ধানের বীজ, ১০ কেজি এমওপি ও ১০ কেজি ডিওপি সার বিতরণ করা হয়। সরকারী কৃষি প্রণোদনার অংশ হিসেবে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এ বীজ ও সার বিতরণ করা হয়েছে।

    এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রশাসক মো. ইসাহাক আলী বলেন, সরকার কৃষক সমাজের উন্নয়নে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিভিন্ন সময় বিনামূল্যে বীজ ও সার বিতরণ করার মাধ্যমে কৃষকের পাশে থেকে তাদের সহযোগিতা করে যাচ্ছেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন