বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মৃত্যুর পর কাফেররা যে কারণে মুসলিম হওয়ার আকাঙ্ক্ষা করবে আট মাসে সরকারি হাসপাতালে ৩ হাজারের বেশি শয্যা বাড়িয়েছে সরকার কপ-৩১-এর পূর্ণাঙ্গ অধিবেশনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী সঙ্গীর প্রতারণা বুঝবেন যেসব ১৫টি আচরণে হামজাকে ১০-এ ১০, ফারহানের গোলকে ক্যারিয়ারের অন্যতম সেরা বললেন ডুলি অডিশন শুরু, নতুন আঙ্গিকে পর্দায় ফিরছে জনপ্রিয় কমেডি শো ‘মিরাক্কেল’ যুক্তরাষ্ট্রে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আলেক্সান্ডার দারিচেভের মৃত্যু কুষ্টিয়ায় নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ তারেক রহমানের নেতৃত্বকে ‘ট্রান্সফরমেটিভ’ হিসেবে দেখছেন বিশ্বনেতারা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশ-চীনের বন্ধুত্ব এগিয়ে নিতে পারে মানসম্মত সাংবাদিকতা: নিতাই রায়
  • স্বাভাবিক গতিতেই চলছে উত্তরবঙ্গের মহাসড়ক

    স্বাভাবিক গতিতেই চলছে উত্তরবঙ্গের মহাসড়ক
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ঈদের ছুটির শেষ দিনে যমুনা সেতুর পূর্ব-পশ্চিম মহাসড়কে যানজট, ধীরগতি ও যানবাহনের চাপের পর এখন স্বাভাবিক। শনিবার (১৪ জুন) রাত ১০টা থেকে মহাসড়কে যানবাহন চলাচল কমে গেছে। 

    রোববার (১৫ জুন) সকাল সাড়ে ৯টার দিকে যমুনা সেতু পশ্চিম কড্ডার মোড় ও নলকা এলাকায় যান চলাচল স্বাভাবিক দেখা গেছে।

    শুক্রবার রাত থেকে শনিবার দুপুর পর্যন্ত যমুনা সেতুর ওপর পিকআপ-ট্রাকের সংঘর্ষ, ১৫টি গাড়ি বিকল ও অতিরিক্ত যানবাহনের চাপের কারণে সেতুর উভয় পাশে থেমে থেমে যানজট ও ধীরগতির সৃষ্টি হয়। এতে শনিবার ভোর থেকে সেতুর পশ্চিমে ১৫ কিলোমিটার পর্যন্ত ধীরগতি ও থেমে থেমে যানজট তৈরি হয়। এরপর রাত থেকেই উত্তরের পথে গাড়ির চাপ কমে যায়।

    রোববার (১৫ জুন) সকাল থেকে সরকারি অফিস-আদালতসহ বেসরকারি প্রতিষ্ঠান চালু হয়েছে। ছুটির শেষ মুহূর্তে ভোগান্তি নিয়ে গন্তব্যে পৌঁছেছেন উত্তরের যাত্রীরা। অনেকেই বাস না পেয়ে ট্রাক-পিকআপ, মোটরসাইকেল ও বাসের ছাদে ঝুঁকি নিয়ে কর্মস্থলে ফিরেছেন। তবে গুনতে হয়েছে তাদের চারগুণ বেশি ভাড়া।

    যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবির পাভেল জানান, ছুটির শেষে দিনে যমুনা সেতু দিয়ে ৫১ হাজার ৫৯৫ টি যানবাহন পারাপার হয়েছে। এর মধ্যে উত্তরবঙ্গ ছেড়ে ঢাকায় গেছে ৩৩ হাজার ৩২৯টি পরিবহন। এসময় উভয় পাশে টোল আদায় হয়েছে তিন কোটি ৪৮ লাখ ৩৬ হাজার ২৫০ টাকা।

    হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ জানান, ছুটির শেষ দিনে সবাই কর্মস্থলে ফেরায় আজ মহাসড়কে গাড়ি ও যাত্রীর কোনো চাপ নেই। সড়কে স্বাভাবিকভাবে যানবাহন চলাচল করছে।

    যমুনা সেতুর পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ বলেন, রাত থেকেই সড়কে তেমন গাড়ির চাপ নেই। আজ ভোরের দিকেও মহাসড়ক অনেকটাই ফাঁকা ছিল।


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন