বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মৃত্যুর পর কাফেররা যে কারণে মুসলিম হওয়ার আকাঙ্ক্ষা করবে আট মাসে সরকারি হাসপাতালে ৩ হাজারের বেশি শয্যা বাড়িয়েছে সরকার কপ-৩১-এর পূর্ণাঙ্গ অধিবেশনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী সঙ্গীর প্রতারণা বুঝবেন যেসব ১৫টি আচরণে হামজাকে ১০-এ ১০, ফারহানের গোলকে ক্যারিয়ারের অন্যতম সেরা বললেন ডুলি অডিশন শুরু, নতুন আঙ্গিকে পর্দায় ফিরছে জনপ্রিয় কমেডি শো ‘মিরাক্কেল’ যুক্তরাষ্ট্রে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আলেক্সান্ডার দারিচেভের মৃত্যু কুষ্টিয়ায় নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ তারেক রহমানের নেতৃত্বকে ‘ট্রান্সফরমেটিভ’ হিসেবে দেখছেন বিশ্বনেতারা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশ-চীনের বন্ধুত্ব এগিয়ে নিতে পারে মানসম্মত সাংবাদিকতা: নিতাই রায়
  • তাড়াশে অ্যাম্বুলেন্সের ধাক্কায় ১ পথচারীর মৃত্যু

    তাড়াশে অ্যাম্বুলেন্সের ধাক্কায় ১ পথচারীর মৃত্যু
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় অ্যাম্বুলেন্সের ধাক্কায় এক পথচারীর মৃত্যু ঘটেছে। নাটোর-বনপাড়া মহাসড়কের খালকুলা বাজার এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

    আজ শনিবার (১৪ জুন) দুপুরে নাটোরের দিকে ছুটে চলা অ্যাম্বুলেন্স দুর্ঘটনাটি ঘটায়।

    সংশ্লিষ্ট থানা সূত্রে জানা যায়, নিহত ব্যক্তির নাম আব্দুর রাজ্জাক (৪৮)। তিনি পাবনার চাটমোহর উপজেলার হরিপুর বাজারপাড়া এলাকার বাসিন্দা।

    তাড়াশ থানার ওসি জিয়াউর রহমান জানান, আব্দুর রাজ্জাক মহাসড়ক পার হওয়ার সময় নাটোরগামী একটি দ্রুতগতির অ্যাম্বুলেন্স তাকে ধাক্কা দেয়। ধাক্কায় তিনি মাথায় গুরুতর আঘাত পান। স্থানীয়রা তাকে উদ্ধার করে পাশের একটি ক্লিনিকে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পরপরই অ্যাম্বুলেন্সটি পালিয়ে যায়।

    বিষয়টি হাটিকুমরুল হাইওয়ে পুলিশকে জানানো হয়েছে, তারা প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।

    হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর জানান, বিষয়টি জানতে পেরেছি, ঈদের ছুটি শেষ হওয়ায় যানবাহনের অধিক চাপ। আমরা এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। 


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন