বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পোশাকশ্রমিকদের মজুরি ১৫ হাজার ৭০০ টাকা নির্ধারণের প্রস্তাব মালিকপক্ষের বাংলাদেশি পণ্য আমদানি ও বিনিয়োগ বাড়াতে ভিয়েতনামকে রাষ্ট্রপতির আহ্বান এলডিসি উত্তরণে ২০৩২ সাল পর্যন্ত বাংলাদেশকে বাজারসুবিধা দেবে কানাডা জীবনে তিনবার শয়তানকে দেখার অভিজ্ঞতা লিখে গেছেন পোপ ফ্রান্সিস ফসলের অপচয় কমাতে তাপমাত্রা নিয়ন্ত্রিত পরিবহন চালুর তাগিদ ঢাকায় আরও ৭১৪ ভবনে সৌরবিদ্যুৎ স্থাপনের লক্ষ্য ব্যাংক খাতে এক বছরে আমানত বেড়েছে প্রায় আড়াই লাখ কোটি টাকা শেখ হাসিনা ফিরলে ফাঁসির মঞ্চে পৌঁছে দেওয়া হবে: হাসনাত বাংলাদেশের ৯১ রানের জবাবে দক্ষিণ আফ্রিকার দাপুটে ব্যাটিং শেখ হাসিনা দেশে ফিরলেই গ্রেপ্তার, পাসপোর্ট পাওয়ার সুযোগ নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • সানা পড়তে ভুলে গেলে কি করতে হবে নামাজে

    সানা পড়তে ভুলে গেলে কি করতে হবে নামাজে
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নামাজের শুরুতে তাকবিরে তাহরিমার পর অনুচ্চস্বরে সানা পড়া সুন্নতে মুআক্কাদা। তাকবিরে তাহরিমার পর হাত বেঁধেই প্রথম কাজ হলো সানা পড়া। একা নামাজ আদায়কারী, ইমাম ও মুক্তাদি সবার জন্যই সানা পড়া সুন্নত।

    নামাজে সানা পড়তে ভুলে গেলে সাহু সেজদা দিতে হয় না। যেহেতু সানা পড়া ওয়াজিব নয়, সুন্নত। সুন্নত ছুটে গেলে সাহু সেজদা দিতে হয় না। তবে সুন্নত যেন না ছুটে যায় সেদিকে অবশ্যই খেয়াল রাখা উচিত।

    মুক্তাদি যদি ইমাম সানা পড়ে ফেলার পর নামাজে শরিক হন এবং ইমাম উচ্চৈস্বরে কেরাত পড়তে থাকেন, তাহলে মুক্তাদি সানা না পড়ে ইমামের তিলাওয়াত শুনবেন। ইমাম নিম্নস্বরে কেরাত পড়তে থাকলে মুক্তাদি নামাজে শরিক হয়ে সানা পড়তে পারেন।

    কারণ ইমাম যখন কোরআন তিলাওয়াত করেন, তখন ইমামের তিলাওয়াত শোনা মুক্তাদিদের ওপর ফরজ। আল্লাহ বলেছেন,

    وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ

    যখন কোরআন পড়া হয়, তখন চুপ থেকে মনোযোগ দিয়ে শোনো, হয়তো তোমাদের দয়া করা হবে। (সুরা আরাফ: ২০৪)

    ইমাম রুকুতে চলে যাওয়ার পর কেউ জামাতে শরিক হলেও সানা না পড়ে ইমামকে অনুসরণ করে রুকুতে চলে যেতে হবে। অনেকে এ সময় সানা পড়তে গিয়ে ওই রাকাতই ছেড়ে দেয়, এটা ঠিক নয়।

    ইমাম রুকুতে যাওয়ার পর জামাতে শরিক হলে মুক্তাদি দাঁড়ানো অবস্থায় তাকবিরে তাহরিমা বলবে। তারপর হাত না বেঁধে আবার তাকবির বলে রুকুতে চলে। রুকুর জন্য আলাদা তাকবির না বললেও সমস্যা নেই। সাহাবিদের থেকে এ রকম ক্ষেত্রে রুকুর তাকবির বলা ও না বলা উভয় রকম আমলই বর্ণিত রয়েছে।

    অর্থ ও উচ্চারণসহ সানা

    হজরত আয়েশা (রা.) বলেন, আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) যখন নামাজ শুরু করতেন, তখন বলতেন,

    سُبْحَانَكَ اَللَّهُمَّ وَ بِحَمْدِكَ وَ تَبَارَكَ اسْمُكَ وَ تَعَالِىْ جَدُّكَ وَ لَا اِلَهَ غَيْرُكَ

    উচ্চারণ : সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, ওয়া তাবারাকাসমুকা, ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গাইরুকা।

    অর্থ : হে আল্লাহ, আমি আপনার সপ্রশংস পবিত্রতা বর্ণনা করছি। আপনার নাম অতি বরকতময়। আপনি সুউচ্চ মর্যাদার অধিকারী এবং আপনি ছাড়া কোনো মাবুদ নেই। (সুনানে আবু দাউদ: ২৪৩)

    পুরো নামাজে একবারই সানা পড়তে হয়, একাধিকবার পড়ার নিয়ম নেই। কেউ নামাজে মাসুবক হলে এবং সানা পড়ার সুযোগ না পেলে ইমামের সঙ্গে নামাজ শেষে যখন ছুটে যাওয়া নামাজের জন্য দাঁড়াবেন তখন সানা পড়ে নেবেন।


    দৈএনকে/জে,আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ