শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • শাহবাগে পৃথক স্থান থেকে দুই মরদেহ উদ্ধার ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের কনসার্ট বন্ধের দাবি কওমি ছাত্র ঐক্য পরিষদের কারিগরি ত্রুটির আড়ালে নাশকতা বা ষড়যন্ত্র আছে কি না খতিয়ে দেখতে হবে: রিজভী বাংলা ও ইংরেজি মাধ্যমের কারিকুলামে আসছে সামঞ্জস্য: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রাজশাহীতে শতাধিক বাতব্যথা রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ দেশের দুই প্রান্তকে যুক্ত করতে দীর্ঘতম রেলপথের পথে বাংলাদেশ লালবাগে ভাড়া বাসা থেকে আইনজীবীর অর্ধগলিত মরদেহ উদ্ধার শীতলক্ষ্যায় গোসলে নেমে নিখোঁজ ৪, তিনজনের লাশ উদ্ধার জামায়াতের সঙ্গে গোপন যোগাযোগ করেই আ.লীগের মিছিল: রাশেদ খান নবম পে স্কেল: ভেটিং শেষে গেজেট, থাকছে ৭ এসআরও
  • ঢাকা-বরিশাল মহাসড়কের দীর্ঘ যানজটে দূরপাল্লার যাত্রীবাহী পরিবহন

    ঢাকা-বরিশাল মহাসড়কের দীর্ঘ যানজটে দূরপাল্লার যাত্রীবাহী পরিবহন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ঢাকা-বরিশাল মহাসড়কে দীর্ঘ যানজট। এ যানজটের কারণে আটকা পড়েছে দূরপাল্লার যাত্রীবাহী পরিবহন এবং পণ্যবাহী ট্রাক। দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বার ভূরঘাটা বাস স্ট্যান্ড নামক স্থান থেকে শুরু করে বরিশাল সদর নতুল্লাবাদ বাস স্ট্যান্ডে এই ৪৫ কিলোমিটার সড়কে বিভিন্ন স্থানে যানজট দেখা দিয়েছে। বৃহস্পতিবার ১২ জুন দুপুর সাড়ে বারোটার দিকে যানজটের চিত্র দেখা যায়।

    গৌরনদী বাসস্ট্যান্ড জিরোপয়েন্ট থেকে শুরু করে সড়কে দুই প্রান্ত দক্ষিণ ও পূর্ব এবং পশ্চিমে আঞ্চলিক মহাসড়ক গোপালগঞ্জ খুলনা তিনটি সড়কে প্রায় দুই কিলোমিটার মহাসড়ক জুড়ে থেমে থেমে যানজট দেখা দিয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রী, দূরপাল্লার পরিবহন ও পণ্যবাহী ট্রাকে থাকা গবাদি পশু।

    এ যানজটের কারণে সঠিক সময় গন্তব্যস্থানে পৌঁছাতে ভোগান্তিতে পড়েন নারী, পুরুষ ও বৃদ্ধ। অনেক সময় গাড়িতে আটকা পড়ে গরমের তাপদাহে অসুস্থ হয়ে পড়েন।

    এ ছাড়া সঠিক সময় গন্তব্যস্থানে পৌঁছাতে পারেন না, এমনটাই অভিযোগ সাকুরা পরিবহনের যাত্রী শফিক রহমান। এছাড়া গরু ব্যবসায়ী আজিজ ফকির বলেন, ‘আমরা ফরিদপুর থেকে চার—পাঁচ জন গৌরনদীতে কোরবানি উপলক্ষে গরু নিয়ে আসছিলাম। আমাদের প্রায় আটটির বেশি গরু বিক্রি না হওয়াতে নিয়ে যাচ্ছি, কিন্তু যানজটে থাকলে গরমে গরু অসুস্থ হয়ে পড়ার সম্ভাবনা রয়েছে।’

    লাবিবা পরিবহনের চালক সুজন অভিযোগ করে বলেন, ‘রাস্তায় থ্রি হুইলার চলার কারণে আমাদের যাত্রীবাহী পরিবহনের সমস্যায় পড়তে হয়।’

    এ বিষয়ে গৌরনদী হাইওয়ে থানার ওসি আমিনুর রহমান জানান, ‘মহাসড়কে ওভারটেকিং, রাস্তার দুই পাশে অবৈধ স্থাপনা এবং থ্রি—হুইলারের কারণে রাস্তায় এই যানজট সৃষ্টি হয়। আমাদের হাইওয়ে পুলিশ রাস্তায় রয়েছে যাতে করে যানজট নিরসন হয়।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন