বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ৫৬৮টি চাহিদাপত্র পেয়েছে সরকার মৃত্যুর পর কাফেররা যে কারণে মুসলিম হওয়ার আকাঙ্ক্ষা করবে আট মাসে সরকারি হাসপাতালে ৩ হাজারের বেশি শয্যা বাড়িয়েছে সরকার কপ-৩১-এর পূর্ণাঙ্গ অধিবেশনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী সঙ্গীর প্রতারণা বুঝবেন যেসব ১৫টি আচরণে হামজাকে ১০-এ ১০, ফারহানের গোলকে ক্যারিয়ারের অন্যতম সেরা বললেন ডুলি অডিশন শুরু, নতুন আঙ্গিকে পর্দায় ফিরছে জনপ্রিয় কমেডি শো ‘মিরাক্কেল’ যুক্তরাষ্ট্রে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আলেক্সান্ডার দারিচেভের মৃত্যু কুষ্টিয়ায় নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ তারেক রহমানের নেতৃত্বকে ‘ট্রান্সফরমেটিভ’ হিসেবে দেখছেন বিশ্বনেতারা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • সিরাজগঞ্জে আগাম বন্যায় তলিয়ে গেছে পাকা ধানের দুই শতাধিক বিঘা জমি

    সিরাজগঞ্জে আগাম বন্যায় তলিয়ে গেছে পাকা ধানের দুই শতাধিক বিঘা জমি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সিরাজগঞ্জের চলনবিল এলাকায় আগাম বন্যার পানিতে তলিয়ে গেছে কাঁচা ও পাকা ধানের দুই শতাধিক বিঘা জমি। যার ফলে কৃষকদের নৌকা ও কলার ভেলায় করে দ্রুত ধান কেটে নিয়ে যেতে হচ্ছে, এ কার্যক্রমে শ্রম ও আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছেন কৃষকরা।

    সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, কয়েকদিনের টানা পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিপাতে চলনবিলের পানি হঠাৎ বেড়ে যায়। এতে সিরাজগঞ্জের উল্লাপাড়া, শাহজাদপুর ও তাড়াশ উপজেলার বিস্তীর্ণ এলাকায় ইরি-বোরো ধানের ক্ষতি হয়েছে। বিশেষ করে নিমাইপাড়া বিল ও হুরাসাগর নদীর আশপাশের ফসলের মাঠ পানিতে তলিয়ে গেছে।

    স্থানীয় কৃষকরা জানান, অনেক এলাকায় ধান পাকতে শুরু করেছিল, কেউ কেউ কাটাও শুরু করেছেন। তবে আগাম বন্যায় অনেক জমির কাঁচা ও পাকা ধান ডুবে যায়। ঈদের পরদিন থেকে কৃষকেরা নৌকা ও কলার ভেলায় ধান কেটে তা ঘরে তোলার চেষ্টা করছেন।

    এ বিষয়ে স্থানীয় কৃষি কর্মকর্তারা জানান, আগাম বন্যার কারণে চলনবিলের নিমাইপাড়া বিলে ধানের ক্ষতি হয়েছে। তবে কৃষকেরা দ্রুত ধান কেটে ক্ষয়ক্ষতি কমিয়ে আনছেন।

    পানি উন্নয়ন বোর্ডের এক কর্মকর্তা বলেন, “চলনবিলে অসময়ে পানি প্রবেশ ঠেকাতে বাঁধ নির্মাণের পরিকল্পনা রয়েছে।”

    তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহান বলেন, “চলনবিল পরিদর্শনে গিয়ে দেখেছি কিছু এলাকায় পানি ঢুকে পড়েছে। তবে বেশিরভাগ কৃষক আগে থেকেই ধান কেটে ফেলায় ক্ষয়ক্ষতি তুলনামূলকভাবে কম হয়েছে। 


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন