বুধবার, ১৩ মে ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মিরপুরে পাকিস্তানকে ১০৪ রানে হারিয়ে টেস্ট সিরিজে এগিয়ে বাংলাদেশ হাম আক্রান্ত হয়ে একদিনে আরও ৯ শিশুর মৃত্যু লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় দুই বাংলাদেশি নিহত, তীব্র নিন্দা ঢাকার পশুর হাটে নিরাপত্তায় আসছে হটলাইন ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুর টেস্টে নাটকীয় মোড়, জয়ের খুব কাছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণা ও উদ্ভাবনে এগিয়ে আসার আহ্বান অস্ট্রেলিয়া সিরিজে বড় চমক: ‘মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার’ হলে মিলবে গাড়ি মার্কেট খোলা রাখার সময়সীমা নিয়ে নতুন সিদ্ধান্ত সিলেটেই হচ্ছে দ্বিতীয় টেস্ট, অপরিবর্তিত বাংলাদেশ স্কোয়াড ঘোষণা মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি, ঈদের আগেই দেশে আনার চেষ্টা
  • সুনামগঞ্জে বিএমজেএ জেলা কমিটির অনুমোদন, সভাপতি সালাম, সম্পাদক হানিফ

    সুনামগঞ্জে বিএমজেএ জেলা কমিটির অনুমোদন, সভাপতি সালাম, সম্পাদক হানিফ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (বিএমজেএ)–এর ৬৩ সদস্যবিশিষ্ট সুনামগঞ্জ জেলা কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। আজ বুধবার (৪ জুন) সকালে বিএমজেএ সিলেট বিভাগীয় কমিটির আহ্বায়ক মোহিদ হোসেন ও সদস্য সচিব আশরাফুল ইসলাম ইমরান-এর স্বাক্ষরিত প্যাডে এই অনুমোদন প্রদান করা হয়।

    নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন একুশে টেলিভিশনের সুনামগঞ্জ জেলা প্রতিনিধি মোঃ আব্দুস সালাম এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন মাইটিভির জেলা প্রতিনিধি আবু হানিফ।

    কমিটির অন্যান্য উল্লেখযোগ্য পদে দায়িত্বপ্রাপ্তরা হলেন:

    সিনিয়র সহ-সভাপতি: কুলেন্দু শেখর দাস (মোহনা টিভি)

    সহ-সভাপতি: মো. আব্দুল হাই (এনটিভি ইউরোপ), সিরাজুল ইসলাম শ্যামল (দৈনিক গণমুক্তি)

    সহ-সাধারণ সম্পাদক: ফোয়াদ মনি তালুকদার (চ্যানেল এস), মিজানুর রহমান রুমান (গ্লোবাল টিভি)

    সাংগঠনিক সম্পাদক: আফতাব উদ্দিন (দৈনিক সংবাদ সারাবেলা)

    সহ-সাংগঠনিক সম্পাদক: এনামুল কবির মুন্না (এশিয়ান টিভি)

    কোষাধ্যক্ষ: আলাউর রহমান (বিজয় টিভি)

    তথ্য সম্পাদক: গোবিন্দ দেব (বাংলা টিভি, জগন্নাথপুর)

    সমাজকল্যাণ সম্পাদক: কাজী মো. জমিরুল ইসলাম মমতাজ (এনটিভি ইউকে, শান্তিগঞ্জ)

    প্রকাশনা সম্পাদক: আবু তাহের মিসবাহ (দৈনিক জনবাণী, দোয়ারাবাজার)

    ক্রীড়া সম্পাদক: কেএম শহিদুল ইসলাম (দৈনিক সকালের সময়)

    সাংস্কৃতিক সম্পাদক: মোস্তাফিজুর রহমান বাবু (নাগরিক টিভি)

    প্রচার সম্পাদক: আব্দুল মোতালিব ভূঁইয়া (দৈনিক সংবাদ, দোয়ারাবাজার)

    ধর্ম বিষয়ক সম্পাদক: মাওলানা এম আর সজীব (রাজধানী টিভি)

    নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন:
    অরুণ চক্রবর্ত্তী (দৈনিক ভোরের ডাক), আলী হোসেন খান, শাহ মাসুক নাঈম, আফজাল হোসেন, একে মিলনসহ জেলার ১২টি উপজেলার গণমাধ্যমকর্মীরা।

    কমিটির সভাপতি মো. আব্দুস সালাম বলেন, বিএমজেএ সব সময় সাংবাদিকদের কল্যাণে কাজ করে। আশা করি, এই কমিটির মাধ্যমে সুনামগঞ্জ জেলার সাংবাদিকদের অধিকার ও পেশাগত উন্নয়নে আমরা উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারব। আমাকে সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়ার জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাই এবং সঠিকভাবে দায়িত্ব পালনে সকলের সহযোগিতা ও দোয়া কামনা করছি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ