বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নারীদের ব্যাংক হিসাব বাড়লেও ঋণপ্রাপ্তিতে বৈষম্য মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ৫৬৮টি চাহিদাপত্র পেয়েছে সরকার মৃত্যুর পর কাফেররা যে কারণে মুসলিম হওয়ার আকাঙ্ক্ষা করবে আট মাসে সরকারি হাসপাতালে ৩ হাজারের বেশি শয্যা বাড়িয়েছে সরকার কপ-৩১-এর পূর্ণাঙ্গ অধিবেশনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী সঙ্গীর প্রতারণা বুঝবেন যেসব ১৫টি আচরণে হামজাকে ১০-এ ১০, ফারহানের গোলকে ক্যারিয়ারের অন্যতম সেরা বললেন ডুলি অডিশন শুরু, নতুন আঙ্গিকে পর্দায় ফিরছে জনপ্রিয় কমেডি শো ‘মিরাক্কেল’ যুক্তরাষ্ট্রে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আলেক্সান্ডার দারিচেভের মৃত্যু কুষ্টিয়ায় নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ
  • মদ্যপ অবস্থায় বাংলাদেশে প্রবেশ, অস্ত্রসহ বিএসএফ সদস্য আটক ও পতাকা বৈঠকে হস্তান্তর

    মদ্যপ অবস্থায় বাংলাদেশে প্রবেশ, অস্ত্রসহ বিএসএফ সদস্য আটক ও পতাকা বৈঠকে হস্তান্তর
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে মদ্যপ অবস্থায় অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় গণেশ মুর্তি (৪৩) নামে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ-এর এক সিনিয়র কনস্টেবলকে আটক করেছে স্থানীয় জনতা। পরে বিজিবির হস্তক্ষেপে তাকে অস্ত্র ও গুলিসহ আটক করা হয় এবং পতাকা বৈঠকের মাধ্যমে ভারতে ফেরত পাঠানো হয়।

    বুধবার (৪ জুন) সকালে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের (৫৩ বিজিবি) জহুরপুর বিওপির একটি টহল দল সাতরশিয়া এলাকা থেকে তাকে উদ্ধার করে। বিএসএফ সদস্যটি ভারতের নুরপুর ক্যাম্পের আওতাধীন ৭১ ব্যাটালিয়নের সদস্য বলে নিশ্চিত করেছে বিজিবি।

    ৫৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফাহাদ মাহমুদ রিংকু গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, বেলা সাড়ে ১১টায় পতাকা বৈঠকে বিএসএফ সদস্যকে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। বৈঠকে বিজিবির পক্ষ থেকে অবৈধ অনুপ্রবেশের বিষয়ে কড়া প্রতিবাদ জানানো হয়।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন