শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • শাহবাগে পৃথক স্থান থেকে দুই মরদেহ উদ্ধার ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের কনসার্ট বন্ধের দাবি কওমি ছাত্র ঐক্য পরিষদের কারিগরি ত্রুটির আড়ালে নাশকতা বা ষড়যন্ত্র আছে কি না খতিয়ে দেখতে হবে: রিজভী বাংলা ও ইংরেজি মাধ্যমের কারিকুলামে আসছে সামঞ্জস্য: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রাজশাহীতে শতাধিক বাতব্যথা রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ দেশের দুই প্রান্তকে যুক্ত করতে দীর্ঘতম রেলপথের পথে বাংলাদেশ লালবাগে ভাড়া বাসা থেকে আইনজীবীর অর্ধগলিত মরদেহ উদ্ধার শীতলক্ষ্যায় গোসলে নেমে নিখোঁজ ৪, তিনজনের লাশ উদ্ধার জামায়াতের সঙ্গে গোপন যোগাযোগ করেই আ.লীগের মিছিল: রাশেদ খান নবম পে স্কেল: ভেটিং শেষে গেজেট, থাকছে ৭ এসআরও
  • সাভারে চামড়া শিল্প রক্ষায় মালিক-শ্রমিকদের বিক্ষোভ  

    সাভারে চামড়া শিল্প রক্ষায় মালিক-শ্রমিকদের বিক্ষোভ  
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ঢাকার সাভারের কাঁচা ওয়েট ব্লু–চামড়া সরকারিভাবে রপ্তানির সিদ্ধান্তে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ট্যানারি শ্রমিকরা। 

    হেমায়েতপুরের হরিণধরা এলাকায় সোমবার বিকেলে বিসিক শিল্প নগরীর ট্যানারির কারখানার ফটকের সামনে কাঁচা ওয়েট ব্লু–চামড়া সরকারিভাবে রপ্তানির সিদ্ধান্তে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ট্যানারি শ্রমিকরা। এ সময় ট্যানারি রক্ষায় প্রায় ১৪টি সংগঠনের লোকজন উপস্থিত ছিলেন। 

    চামড়া শিল্প রক্ষায় বিক্ষোভ সমাবেশে এক বক্তা বলেন, সাম্প্রতিক সময়ে সরকারিভাবে কাঁচা ওয়েট ব্লু– চামড়া রপ্তানির সিদ্ধান্ত নেয়ায় ট্যানারির শ্রমিকরা বেকার হয়ে পরবেন ও মালিকরা ব্যবসায় লসের মুখে পরবেন। দেশের চামড়া শিল্প রক্ষায় দ্রুত সরকারিভাবে কাঁচা ব্লু-ওয়েট চামড়া রপ্তানির সিদ্ধান্ত প্রত্যাহারের করতে হবে। 

    এদিকে, শ্রমিকদের দাবির পরিপ্রেক্ষিতে সেখানে বেসিক শিল্প নগরীর অফিসে সন্ধ্যা ৬টার দিকে ট্যানারির মালিকদের এক জরুরি বৈঠক শুরু হয় সেই বৈঠকে বিসিক শিল্প নগরী ট্যানারির নির্বাহী প্রকৌশলী মাহফুজুর রহমান রিজোয়ানের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তোলেন ঢাকা হাইট অ্যান্ড স্কিন ট্যানারির ম্যানেজিং ডিরেক্টর আব্দুর রশিদ ভুঁইয়া। 

    এ সময় তিনি চাঁদাবাজির অভিযোগে বিসিকের ওই কর্মকর্তার পদত্যাগ দাবি করেন। পরে এ নিয়ে সেখানে হট্টগোল ও উত্তেজনা সৃষ্টি হলে বৈঠকটি বাতিল হয়ে যায়।

    ঢাকা হাইট অ্যান্ড স্কিন ট্যানারির ম্যানেজিং ডিরেক্টর আব্দুর রশিদ ভুঁইয়া বলেন, বাংলাদেশ বিসিক শিল্প নগরী ট্যানারির নির্বাহী প্রকৌশলী মাহফুজুর রহমান রিজোয়ানের কারণে এই শিল্প ধ্বংসের দ্বার প্রান্তে। 

    তিনি আরও বলেন, মিটিংয়ের নামে বিভিন্ন মালিকদের নিকট থেকে চাঁদাবাজি করলেও মিটিং করেন না। দেশের সম্ভাবনাময় এ শিল্পকে টিকিয়ে রাখতে সরকারকে উদার হওয়ার আহবান আহবান জানানো হয়। আসন্ন ঈদ উল আযাহায় কাঁচা চামড়া সংগ্রহে প্রস্তুত ট্যানারি কারখানা মালিকেরা। 


    মোঃ সাইদুল আলম তৌহিদ (সাভার), ঢাকা। 
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন