শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ব্যাটারি রিকশা নিয়ন্ত্রণে আসছে নতুন নীতিমালা, নির্ধারিত কারখানায় হবে উৎপাদন জুলাই থেকেই আংশিক কার্যকর হতে পারে নবম পে-স্কেল বহু বছর পর যোগ্য রাষ্ট্রপতি পেতে যাচ্ছি: আসিফ নজরুল নাট্যমঞ্চ থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে যা বললেন শামা ওবায়েদ আবুধাবি কাস্টমসের নামে ভুয়া বার্তা, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান স্মার্ট ট্রাফিক ব্যবস্থার পথে ঢাকা, শাহবাগে চালু নতুন সিগন্যাল মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন, ঠাকুরগাঁওয়ে উল্লাস মন্ত্রিসভায় বড় রদবদল, নতুন দায়িত্বে সালাহউদ্দিন-এ্যানি বিআইডব্লিউটিএর অতিরিক্ত পরিচালক রহিমের বিরুদ্ধে জাল বিল-ভাউচার ও দুর্নীতির অভিযোগ
  • ঈদের ছুটিতে বাড়ি ফেরা হলো না, প্রাণ গেল বাবা ও ২ ছেলের

    ঈদের ছুটিতে বাড়ি ফেরা হলো না, প্রাণ গেল বাবা ও ২ ছেলের
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    টাঙ্গাইলের বাসাইল উপজেলার করাতিপাড়া বাইপাস এলাকায় একটি দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে মাইক্রোবাসের ধাক্কায় একই পরিবারের তিন সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন, যাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

    মঙ্গলবার (৩ জুন) সকাল ৯টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। জানা গেছে, তারা ঈদের ছুটি কাটাতে শেরপুরের নিজ বাড়িতে যাচ্ছিলেন।

    নিহতরা হলেন, শেরপুর সদর উপজেলার কামারচর এলাকার আমজাদ হোসেন (৬৫), তার দুই ছেলে রাহাত (২৬) ও অতুল (১৪)। এছাড়া গাড়িতে থাকা অপর তিনজন আহত হয়েছেন।

    আহতরা হলেন, নিহত আমজাদ হোসেনের স্ত্রী মাকসুদা (৬০), নিহত রাহাতের স্ত্রী মরিয়ম (২৫) ও নাজমুল (৪০) বরিশাল জেলার হযরত আলীর ছেলে।

    বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন বলেন, তারা ঢাকা থেকে ঈদ উপলক্ষ্যে শেরপুরের বাড়িতে যাচ্ছিলেন। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের করাতিপাড়া বাইপাস এলাকায় এলে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে মাইক্রোবাস ধাক্কা দিলে ঘটনাস্থলে আমজাদ হোসেন ও তার দুই ছেলে নিহত হন। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন