শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • শাহবাগে পৃথক স্থান থেকে দুই মরদেহ উদ্ধার ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের কনসার্ট বন্ধের দাবি কওমি ছাত্র ঐক্য পরিষদের কারিগরি ত্রুটির আড়ালে নাশকতা বা ষড়যন্ত্র আছে কি না খতিয়ে দেখতে হবে: রিজভী বাংলা ও ইংরেজি মাধ্যমের কারিকুলামে আসছে সামঞ্জস্য: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রাজশাহীতে শতাধিক বাতব্যথা রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ দেশের দুই প্রান্তকে যুক্ত করতে দীর্ঘতম রেলপথের পথে বাংলাদেশ লালবাগে ভাড়া বাসা থেকে আইনজীবীর অর্ধগলিত মরদেহ উদ্ধার শীতলক্ষ্যায় গোসলে নেমে নিখোঁজ ৪, তিনজনের লাশ উদ্ধার জামায়াতের সঙ্গে গোপন যোগাযোগ করেই আ.লীগের মিছিল: রাশেদ খান নবম পে স্কেল: ভেটিং শেষে গেজেট, থাকছে ৭ এসআরও
  • নারায়ণগঞ্জে নারী উদ্যোক্তাদের মাঝে জেলা প্রশাসকের চেক বিতরণ

    নারায়ণগঞ্জে নারী উদ্যোক্তাদের মাঝে জেলা প্রশাসকের চেক বিতরণ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নারায়ণগঞ্জ জেলার নারী উদ্যোক্তাদের মাঝে ভাতার চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

    সোমবার (২ জুন) সকালে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জাতীয় মহিলা সংস্থা কর্তৃক পরিচালিত “তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন” প্রকল্পের আওতায় প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের মাঝে ভাতার চেক বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

    এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জেলার পাঁচটি ভিন্ন ক্যাটাগরিতে— ফ্যাশন ডিজাইন, ইন্টেরিয়র ডিজাইন ও প্রোগ্রাম ম্যানেজমেন্ট, ক্যাটারিং, বিউটিফিকেশন, এবং বিজনেস ম্যানেজমেন্ট ও ই-কমার্স—এ প্রশিক্ষণপ্রাপ্ত মোট ২৫০ জন নারী উদ্যোক্তার মাঝে মোট ২৪,৯৯,৯০০ (চব্বিশ লক্ষ নিরানব্বই হাজার নয়শত) টাকার ভাতার চেক বিতরণ করা হয়।

    প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক প্রশিক্ষণার্থীদের উদ্দেশে বলেন, “মানুষ হিসেবে আমাদের কোনো সীমা নেই—আমরা লিমিটলেস। আমাদের একমাত্র সীমাবদ্ধতা হলো আমাদের ইচ্ছাশক্তি। তাই আমাদের ইচ্ছাশক্তি হতে হবে আকাশসম। নিজেকে প্রতিষ্ঠিত করে সমাজ ও দেশের উন্নয়নে অবদান রাখার এই সুযোগকে কাজে লাগাতে হবে।”

    তিনি আরও বলেন, এই ধরনের প্রশিক্ষণ কেবল ব্যক্তিকেই নয়, বরং সামগ্রিকভাবে সমাজ ও দেশের অর্থনীতিকেও শক্তিশালী করতে পারে। নারীরা যদি তাদের যোগ্যতা, মেধা ও সাহসিকতার মাধ্যমে উদ্যোক্তা হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারেন, তবে তৃণমূল থেকেই গড়ে উঠবে একটি সমৃদ্ধ বাংলাদেশ।

    অনুষ্ঠানটি ছিল অনুপ্রেরণাদায়ক ও হৃদয়স্পর্শী, যা নারীদের আত্মনির্ভরশীল করে তোলার এই প্রচেষ্টাকে আরও এক ধাপ এগিয়ে নিয়েছে।


    এন কে/বিএইচ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন