শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • শাহবাগে পৃথক স্থান থেকে দুই মরদেহ উদ্ধার ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের কনসার্ট বন্ধের দাবি কওমি ছাত্র ঐক্য পরিষদের কারিগরি ত্রুটির আড়ালে নাশকতা বা ষড়যন্ত্র আছে কি না খতিয়ে দেখতে হবে: রিজভী বাংলা ও ইংরেজি মাধ্যমের কারিকুলামে আসছে সামঞ্জস্য: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রাজশাহীতে শতাধিক বাতব্যথা রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ দেশের দুই প্রান্তকে যুক্ত করতে দীর্ঘতম রেলপথের পথে বাংলাদেশ লালবাগে ভাড়া বাসা থেকে আইনজীবীর অর্ধগলিত মরদেহ উদ্ধার শীতলক্ষ্যায় গোসলে নেমে নিখোঁজ ৪, তিনজনের লাশ উদ্ধার জামায়াতের সঙ্গে গোপন যোগাযোগ করেই আ.লীগের মিছিল: রাশেদ খান নবম পে স্কেল: ভেটিং শেষে গেজেট, থাকছে ৭ এসআরও
  • সাভারে পশুর হাট ইজারার শর্ত ভঙ্গ ;প্রশাসনের উচ্ছেদ

    সাভারে পশুর হাট ইজারার শর্ত ভঙ্গ ;প্রশাসনের উচ্ছেদ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ঢাকার সাভারে উল্লেখযোগ্য কুরবানির পশুর হাটে ইজারার শর্ত ভঙ্গ করে অন্যত্র স্থাপনের মাধ্যমে শর্ত ভঙ্গের অভিযোগ উঠেছে ইজারাদারের বিরুদ্ধে। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পরলে জেলা প্রশাসন থেকে অবৈধ হাট উচ্ছেদের নির্দেশ দেওয়া হয়। এরআগে পৌরসভার পক্ষ থেকে ইজারাদারকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।

    উল্লেখ্য সাভার উপজেলা প্রশাসনেরর নির্ধারিত স্থান গেন্ডা বালুর মাঠ নির্ধারিত হলেও তা অমান্য করে সরকারি জমিতে হাট বসানো হয়,যা নিয়ম পরিপন্থি।

    সাভার পৌরসভা সূত্রে জানা গেছে, কোরবানির পশু কেনা-বেচার জন্য চলতি বছর সাভার পৌর এলাকায় একটি অস্থায়ী কোরবানীর পশুর হাটের ইজারা দেওয়া হয়েছে। জনৈক আতিকুর রহমান রাজু ১ কোটি ৬ লাখ টাকায় হাটের ইজারা পেয়েছেন।

    ইজারার শর্ত অনুযায়ী পৌর এলাকার গেন্ডা বালুর মাঠে হাট বসানোর কথা। কিন্তু ইজারাদার গেন্ডার নির্ধারিত মাঠে হাট না বসিয়ে হাট বসানোর আয়োজন করছেন সাভার পৌরসভার রেডিও কলোনি এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের পাশে বাংলাদেশ বেতারের জমিতে। এজন্য বাংলাদেশ বেতারের কর্মকর্তা-কর্মচারীদের আবাসিক এলাকার একটি প্রাচীর ভেঙ্গে ফেলা হয়েছে।

    জানতে চাইলে ইজারাদারের পক্ষ থেকে বলা হয়, পৌরসভার গেন্ডা এলাকায় যে বালুর মাঠে হাট বসানোর কথা বলা হয়েছে তা একজন আওয়ামী লীগ নেতার জমি। এ কারণে ওই বালুর মাঠে হাট না বসিয়ে রেডিও কলোনি এলাকায় বাংলাদেশ বেতারের জমিতে স্থানান্তর করা হয়েছে। তবে বেতারের পক্ষ থেকে অনুমতি নেওয়ার দাবি করলেও কোন কাগজ দেখাতে পারেনি হাটের ইজারাদার।

    সাভার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও পৌরসভার প্রশাসক মো: আবুবকর সরকার বলেন, প্রশাসনের অনুমতি ব্যাতিত ইজারাদারর অন্যায় ভাবে হাট অন্যত্র বসিয়ে আইন অমান্য করেছে,এর কারন দর্শানের জন্য ইজারাদরকে বলা হয়েছে এবং হাট উচ্ছেদ করা  হয়েছে।

    উপজেলা নির্বাহী অফিসার মো: আবুবকর সরকার আরও বলেন, জেলা প্রশাসকের নির্দেশনা অনুযায়ী রোববার অবৈধ হাঁটটি অপসারণের সকল প্রস্তুতি নেওয়া হয়। কিন্তু ইজারাদারের পক্ষ থেকে পরিবর্তিত স্থানে হাট বসানোর অনুমতি চেয়ে জেলা প্রশাসকের কাছে আবেদন করা হয়।

    পাশাপাশি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে অবৈধ গরুর হাট উচ্ছেদের জন্য আমার কাছে আবেদন করা হয়। পাল্টাপাল্টি আবেদনের কারণে উচ্ছেদ অভিযান বন্ধ রাখা হয়েছিল পরবর্তীতে পূর্বের নির্ধারিত স্থানে হাট স্থানান্তর করা হয়।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন