বুধবার, ১৩ মে ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মিরপুরে পাকিস্তানকে ১০৪ রানে হারিয়ে টেস্ট সিরিজে এগিয়ে বাংলাদেশ হাম আক্রান্ত হয়ে একদিনে আরও ৯ শিশুর মৃত্যু লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় দুই বাংলাদেশি নিহত, তীব্র নিন্দা ঢাকার পশুর হাটে নিরাপত্তায় আসছে হটলাইন ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুর টেস্টে নাটকীয় মোড়, জয়ের খুব কাছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণা ও উদ্ভাবনে এগিয়ে আসার আহ্বান অস্ট্রেলিয়া সিরিজে বড় চমক: ‘মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার’ হলে মিলবে গাড়ি মার্কেট খোলা রাখার সময়সীমা নিয়ে নতুন সিদ্ধান্ত সিলেটেই হচ্ছে দ্বিতীয় টেস্ট, অপরিবর্তিত বাংলাদেশ স্কোয়াড ঘোষণা মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি, ঈদের আগেই দেশে আনার চেষ্টা
  • কলমের সংগ্রামে এক জীবনের ইতিহাস:

    আজ তফাজ্জল হোসেন মানিক মিয়ার ৫৬তম মৃত্যুবার্ষিকী

    আজ তফাজ্জল হোসেন মানিক মিয়ার ৫৬তম মৃত্যুবার্ষিকী
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আজ (১ জুন) কিংবদন্তি সাংবাদিক ও দৈনিক ইত্তেফাক-এর প্রতিষ্ঠাতা সম্পাদক তফাজ্জল হোসেন মানিক মিয়ার ৫৬তম মৃত্যুবার্ষিকী। বাংলাদেশের সাংবাদিকতা ও রাজনীতি—উভয়ক্ষেত্রেই তিনি ছিলেন এক আপসহীন কণ্ঠস্বর, যিনি কলম দিয়ে জাতিকে জাগিয়েছিলেন, স্বাধিকার আন্দোলনে যাত্রার পথ দেখিয়েছিলেন।

    ষাটের দশকে আইয়ুব খানের সামরিক শাসনের বিরুদ্ধে এবং বাঙালি জাতিসত্তা প্রতিষ্ঠার আন্দোলনে তার ভূমিকা ছিল অসামান্য। ছয় দফা আন্দোলনকে গণআন্দোলনে রূপ দিতে তার সম্পাদিত ইত্তেফাক মুখ্য ভূমিকা পালন করে। তার কলাম ‘রাজনৈতিক ধোঁকাবাজি’, ‘রাজনৈতিক মঞ্চ’ ও ‘রঙ্গমঞ্চ’ ছিল পাকিস্তানি শাসনব্যবস্থার বিরুদ্ধে তীক্ষ্ণ প্রতিবাদের ভাষ্য।

    ১৯১১ সালে পিরোজপুরের ভাণ্ডারিয়ায় জন্ম নেওয়া মানিক মিয়া বিএ ডিগ্রি অর্জনের পর সাংবাদিকতা এবং গণতান্ত্রিক আন্দোলনের পথে নিজেকে সম্পৃক্ত করেন। ১৯৫৩ সালে সাপ্তাহিক ইত্তেফাক কে দৈনিকে রূপান্তর করে দেশের সাংবাদিকতায় নতুন ধারা প্রবর্তন করেন। সামরিক শাসনবিরোধী লেখালেখির কারণে তিনি একাধিকবার কারাবরণ করেন, পত্রিকার প্রকাশনা নিষিদ্ধ হয়, প্রেস বাজেয়াপ্ত হয়—তবু থামেননি।

    ১৯৬৯ সালের ১ জুন পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে মাত্র ৫৮ বছর বয়সে মৃত্যুবরণ করেন এই সাহসী সম্পাদক। আজও তার রেখে যাওয়া আদর্শ, সততা, এবং সংগ্রামী চেতনা দেশের গণমাধ্যম ও গণতান্ত্রিক রাজনীতির প্রেরণা হয়ে আছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ