বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • গ্রামীণফোনের ‘ফিউচারমেকার্স’ প্রতিযোগিতায় সেরা তিন এআই উদ্ভাবন নারীদের ব্যাংক হিসাব বাড়লেও ঋণপ্রাপ্তিতে বৈষম্য মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ৫৬৮টি চাহিদাপত্র পেয়েছে সরকার মৃত্যুর পর কাফেররা যে কারণে মুসলিম হওয়ার আকাঙ্ক্ষা করবে আট মাসে সরকারি হাসপাতালে ৩ হাজারের বেশি শয্যা বাড়িয়েছে সরকার কপ-৩১-এর পূর্ণাঙ্গ অধিবেশনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী সঙ্গীর প্রতারণা বুঝবেন যেসব ১৫টি আচরণে হামজাকে ১০-এ ১০, ফারহানের গোলকে ক্যারিয়ারের অন্যতম সেরা বললেন ডুলি অডিশন শুরু, নতুন আঙ্গিকে পর্দায় ফিরছে জনপ্রিয় কমেডি শো ‘মিরাক্কেল’ যুক্তরাষ্ট্রে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আলেক্সান্ডার দারিচেভের মৃত্যু
  • ভানুগাছ-শ্রীমঙ্গল সড়কে গাছ ফেলে দুর্ধর্ষ ডাকাতি, আহত ১৫

    ভানুগাছ-শ্রীমঙ্গল সড়কে গাছ ফেলে দুর্ধর্ষ ডাকাতি, আহত ১৫
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মৌলভীবাজারের লাউয়াছড়া বনাঞ্চল সংলগ্ন ভানুগাছ-শ্রীমঙ্গল সড়কের ফুলবাড়ি চা বাগান এলাকার বাঘড়াবাড়ি নামক স্থানে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে।

    শনিবার (৩১ মে) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, বৃষ্টির মধ্যে সড়কে গাছ ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে মুখোশধারী একদল ডাকাত। দেশীয় অস্ত্রশস্ত্রসহ ১৫–২০ জনের ওই ডাকাতদল প্রায় এক ঘণ্টা ধরে তাণ্ডব চালায়। তারা ২০–২৫টি সিএনজি অটোরিকশা, প্রাইভেট কার ও পিকআপভ্যান থামিয়ে চালক ও যাত্রীদের মারধর করে এবং নগদ অর্থ, মোবাইল ফোন ও মালামাল লুট করে নেয়।

    ডাকাতদের হামলায় আহত হয়েছেন ওয়াজিদ মিয়া, অপু দাস, আরিফুল ইসলাম, মেরাজ মিয়া, সুমিত আলী, নিবাস পাল, সালেক মিয়া, তাহমিদসহ অন্তত ১৫–২০ জন। ডাকাতেরা হামলা চালিয়ে মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নিয়ে নিরাপদে স্থান ত্যাগ করে।

    খবর পেয়ে কমলগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তবে পুলিশ আসার আগেই ডাকাতদল পালিয়ে যায়। পুলিশ সড়কে ফেলা গাছ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে এবং আটকে পড়া যানবাহনগুলো গন্তব্যে পৌঁছাতে সহায়তা করে।

    ভুক্তভোগী শ্রীমঙ্গল উপজেলার ওয়াজিদ মিয়া ও অপু দাস বলেন, “আমরা কমলগঞ্জ থেকে প্রাইভেট কারে শ্রীমঙ্গল ফিরছিলাম। বাঘড়াবাড়ি এলাকায় পৌঁছালে ডাকাতদের কবলে পড়ি। মুখোশধারী ১৫–২০ জন দা দিয়ে আমাদের জিম্মি করে নগদ টাকা লুটে নেয়। ”

    কমলগঞ্জের বাসিন্দা, একটি ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি আরিফুল ইসলাম বলেন, “অস্ত্রের মুখে আমার কাছ থেকে টাকা ও মোবাইল ছিনিয়ে নেয় ডাকাতরা। এর আগে তারা আরও কয়েকজন মোটরসাইকেল আরোহীর কাছ থেকেও টাকা লুট করেছে বলে শুনেছি।”কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক ডা. কামরুজ্জামান বলেন, “চিকিৎসা নিতে আসা আহতদের মধ্যে আটজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে উন্নত চিকিৎসার জন্য। ”

    কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর বলেন, “ঘটনার খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করেছে। ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


    রাজু দত্ত, কমলগঞ্জ প্রতিনিধি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন