শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ব্যাটারি রিকশা নিয়ন্ত্রণে আসছে নতুন নীতিমালা, নির্ধারিত কারখানায় হবে উৎপাদন জুলাই থেকেই আংশিক কার্যকর হতে পারে নবম পে-স্কেল বহু বছর পর যোগ্য রাষ্ট্রপতি পেতে যাচ্ছি: আসিফ নজরুল নাট্যমঞ্চ থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে যা বললেন শামা ওবায়েদ আবুধাবি কাস্টমসের নামে ভুয়া বার্তা, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান স্মার্ট ট্রাফিক ব্যবস্থার পথে ঢাকা, শাহবাগে চালু নতুন সিগন্যাল মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন, ঠাকুরগাঁওয়ে উল্লাস মন্ত্রিসভায় বড় রদবদল, নতুন দায়িত্বে সালাহউদ্দিন-এ্যানি বিআইডব্লিউটিএর অতিরিক্ত পরিচালক রহিমের বিরুদ্ধে জাল বিল-ভাউচার ও দুর্নীতির অভিযোগ
  • সাতকানিয়ায় ৩৯০০ ইয়াবাসহ ৩ মহিলা আটক

    সাতকানিয়ায় ৩৯০০ ইয়াবাসহ ৩ মহিলা আটক
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    এনএসআই'র গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা ও অন্যান্য সরঞ্জামসহ ৩ নারীকে আটক করেছে। তারা সম্পর্কে মা এবং মেয়ে। 

    ৩১ মে শনিবার বিকালে সাতকানিয়া উপজেলার কেরানিহাট কাঁচা বাজারের পূর্ব পাশে কেঁওচিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের আওতাধীন ব্যবসায়ী পাড়া রোডে অবস্থিত জনৈক ফরিদের মালিকানাধীন শফি ভিলা নামক বিল্ডিংয়ের তৃতীয় তলার ১১০ নম্বর বাসা হতে তাদের আটক করা হয়। তারা হলো- কক্সবাজার জেলার টেকনাফ পৌরসভার চৌধুরী পাড়ার আমির হোসেনের স্ত্রী নুর নাহার বেগম (৪৫) এবং তার দুই কন্যা যথাক্রমে সাইমা সুলতানা ১৮ ও শারমিন আক্তার ১৪। 

    এসময় তাদের কাছ থেকে ৩৯০০ পিস ইয়াবা, ১৫টি সিম কার্ড, ৭টি ভোটার আইডি কার্ড, ১টি এন্ড্রয়েড ফোন, ১৫টি জন্ম নিবন্ধন কার্ড, কৃষি ব্যাংক টেকনাফ শাখার ২টি চেক বই জব্ধ করা হয়। ইয়াবার  স্থানীয় মূল্য ১১ লাখ ৭০ হাজার টাকা বলে প্রশাসন জানিয়েছে।

    আটকের পর সাংবাদিকদেরকে নুর নাহার বেগম জানায়, "টেকনাফের জনৈক ইসমাইল তাদেরকে এসব ইয়াবা এনে দেয়।"

    সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ জাহেদুল ইসলাম বলেন, "গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী ও থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে ইয়াবা ও অন্যান্য সামগ্রীসহ  তিন নারীকে আটক করা হয়েছে। মাদকের বিরুদ্ধে প্রশাসনের কঠোর অবস্থান অব্যাহত থাকবে।"

    উল্লেখ্য, সাতকানিয়ায় ইয়াবার কারবার ভয়াবহভাবে বেড়েছে। কক্সবাজার জেলার বিভিন্ন অসাধু লোক এবং মিয়ানমার হতে আসা রোহিঙ্গারা কৌশলে বাংলাদেশী জাতীয় পরিচয় পত্র তৈরী করে বিভিন্ন ভবনে বাসা ভাড়া নিয়ে এবং দূর্গম এলাকায় সরকারী জায়গায় অবৈধ বসতি গড়ে ইয়াবার কারবার চালিয়ে যাচ্ছে। তাদেরকে শেল্টার দিচ্ছে এক শ্রেণীর অসাধু লোক।


    নুরুল কবির সাতকানিয়া প্রতিনিধি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন