শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ব্যাটারি রিকশা নিয়ন্ত্রণে আসছে নতুন নীতিমালা, নির্ধারিত কারখানায় হবে উৎপাদন জুলাই থেকেই আংশিক কার্যকর হতে পারে নবম পে-স্কেল বহু বছর পর যোগ্য রাষ্ট্রপতি পেতে যাচ্ছি: আসিফ নজরুল নাট্যমঞ্চ থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে যা বললেন শামা ওবায়েদ আবুধাবি কাস্টমসের নামে ভুয়া বার্তা, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান স্মার্ট ট্রাফিক ব্যবস্থার পথে ঢাকা, শাহবাগে চালু নতুন সিগন্যাল মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন, ঠাকুরগাঁওয়ে উল্লাস মন্ত্রিসভায় বড় রদবদল, নতুন দায়িত্বে সালাহউদ্দিন-এ্যানি বিআইডব্লিউটিএর অতিরিক্ত পরিচালক রহিমের বিরুদ্ধে জাল বিল-ভাউচার ও দুর্নীতির অভিযোগ
  • বাড়ছে তিস্তার পানি, খুলে দেওয়া হয়েছে ব্যারেজের ৪৪টি জলকপাট

    বাড়ছে তিস্তার পানি, খুলে দেওয়া হয়েছে ব্যারেজের ৪৪টি জলকপাট
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    উত্তর সিকিমের পাহাড়ে চলছে মেঘভাঙ্গা বৃষ্টি । তার জেড়ে তিস্তা নদীর পানি হু-হু করে বেড়েই চলেছে।সংশ্লিষ্টরা বলছেন শুক্রবার রাতের পর শনিবার (৩১ মে) সন্ধ্যা থেকে পুনরায় শুরু হয়েছে ব্যাপক বৃষ্টি। সেইপানি পাহাড় থেকে ধেয়ে সমতলে ছুটে আসছে। ফলে বাংলাদেশ অংশে তিস্তা নদী গর্জে উঠছে। ফলে তিস্তা নদীতে লাল সংকেত জারি করেছে ভারত।

    শনিবার বিকাল ৬টায় নীলফামারীর ডালিয়া পয়েন্টে তিস্তার পানি ৫১.২৭ সেন্টিমিটার পরিমাপ করা হলেও রাত ৯টায় সেই পানি আরও ৬৫ সেন্টিমিটার বেড়ে দাঁড়ায় ৫১.৯২ সেন্টিমিটার। এ পয়েন্টে বিপৎসীমা ৫২.১৫ সেন্টিমিটার। ফলে তিস্তার পানি বিপৎসীমার মাত্র দশমিক ২৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল।

    কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ুবিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ তিনি তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে রাতে লিখেছেন রাত ১১টা থেকে সকাল ৮টা পর্যন্ত রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ,ঢাকা ও সিলেটে ভারী থেকে অতিভারী বৃস্টিপাত শুরুর আশংঙ্কা করা হচ্ছে। এর আগে তিনি সিকিম পাহাড়ে ও আসামে ভারী বৃসিটপাতের আগাম সর্তকতা দিয়েছিলেন। যা বর্তমানে চলমান।

    ডালিয়া পানি উন্নয়ন বোর্ড এর বন্যা ও সর্তকীকরন কেন্দ্র এবং ডালিয়াস্থ তিস্তার পানি পরিমাপক গেজ রিডার নুরুল ইসলাম জানান, তিস্তা ব্যারাজর ৪৪টি জলকপাট খুলে রাখা হয়েছে। উজানের ঢল প্রচন্ডভাবে বৃদ্ধি পাচ্ছে। যে কোন সময় ডালিয়া পয়েন্টে তিস্তার পানি বিৎসীমা অতিক্রম করতে পারে।

    ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী জানান, উজানের চলমান ভারী বৃস্টিপাত ও পাহাড়ী ঢলে তিস্তা নদীর পানি ডালিয়া পয়েন্টে বিপৎসীমার কাছাকাছি চলে এসেছে। যে হারে পানি বাড়ছে তাকে যে কোন সময় বিপৎসীমা অতিক্রম করতে পারে। তবে আমরা তিস্তা ব্যারাজের ৪৪টি গেট খুলে রাখা হয়েছে। আমরা নিম্নাঞ্চল ও চরাঞ্চলের মানুষজনকে নিরাপদে সরে থাকতে বলা হয়েছে। ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা ও কর্মচারীরা নদী অববাহিকায় অবস্থান নিয়ে নজরদারী করছি।


    জেলা প্রতিনিধি নীলফামারী
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন