শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • শাহবাগে পৃথক স্থান থেকে দুই মরদেহ উদ্ধার ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের কনসার্ট বন্ধের দাবি কওমি ছাত্র ঐক্য পরিষদের কারিগরি ত্রুটির আড়ালে নাশকতা বা ষড়যন্ত্র আছে কি না খতিয়ে দেখতে হবে: রিজভী বাংলা ও ইংরেজি মাধ্যমের কারিকুলামে আসছে সামঞ্জস্য: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রাজশাহীতে শতাধিক বাতব্যথা রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ দেশের দুই প্রান্তকে যুক্ত করতে দীর্ঘতম রেলপথের পথে বাংলাদেশ লালবাগে ভাড়া বাসা থেকে আইনজীবীর অর্ধগলিত মরদেহ উদ্ধার শীতলক্ষ্যায় গোসলে নেমে নিখোঁজ ৪, তিনজনের লাশ উদ্ধার জামায়াতের সঙ্গে গোপন যোগাযোগ করেই আ.লীগের মিছিল: রাশেদ খান নবম পে স্কেল: ভেটিং শেষে গেজেট, থাকছে ৭ এসআরও
  • সন্ধ্যার মধ্যেই গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: উপদেষ্টা ফাওজুল কবির

    সন্ধ্যার মধ্যেই গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: উপদেষ্টা ফাওজুল কবির
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    শিল্পকারখানাগুলোতে চলমান গ্যাস সংকটের সত্যতা নিশ্চিত করে সরকারের বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান জানিয়েছেন, সমুদ্রপথে পৌঁছানো এলএনজি জাহাজটি আজ (৩১ মে) বিকেল বা সন্ধ্যার মধ্যে ডকিং করলে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে।

    শনিবার (৩১ মে) সকালে গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রা এলাকায় টাওয়েল টেক্স লিমিটেড কারখানার গ্যাস পরিস্থিতি পরিদর্শন শেষে তিনি এ মন্তব্য করেন।

    উপদেষ্টা বলেন, “দেশে অবৈধ গ্যাস সংযোগ বড় সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। অবৈধ সংযোগের সঙ্গে জড়িত তিতাস কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং শিগগিরই বড় পরিসরে অভিযান শুরু হবে।”

    এ সময় তিনি বলেন, সমুদ্রের উত্তাল পরিস্থিতির কারণে এলএনজি জাহাজটি ল্যান্ড করতে দেরি হচ্ছে, তবে আশা করছি আজ সন্ধ্যার মধ্যে গ্যাস সরবরাহ পুনরায় স্বাভাবিক হবে।

    টাওয়েল টেক্স লিমিটেডের পরিচালক শাহাদাত হোসেন জানান, “আমরা ২৪ ঘণ্টা গ্যাস চাই না, অন্তত ৮ ঘণ্টা নিশ্চিত গ্যাস সরবরাহ পেলেই উৎপাদন সচল রাখা সম্ভব।”

    এ সময় উপস্থিত ছিলেন তিতাস গ্যাসের এমডি পারভেজ আহমেদ, জ্বালানি মন্ত্রণালয়ের সচিব সাইফুল ইসলাম এবং পল্লী বিদ্যুৎ সমিতির চেয়ারম্যান মেজর জেনারেল আজিমসহ অন্যান্য কর্মকর্তারা।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন