শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • শাহবাগে পৃথক স্থান থেকে দুই মরদেহ উদ্ধার ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের কনসার্ট বন্ধের দাবি কওমি ছাত্র ঐক্য পরিষদের কারিগরি ত্রুটির আড়ালে নাশকতা বা ষড়যন্ত্র আছে কি না খতিয়ে দেখতে হবে: রিজভী বাংলা ও ইংরেজি মাধ্যমের কারিকুলামে আসছে সামঞ্জস্য: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রাজশাহীতে শতাধিক বাতব্যথা রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ দেশের দুই প্রান্তকে যুক্ত করতে দীর্ঘতম রেলপথের পথে বাংলাদেশ লালবাগে ভাড়া বাসা থেকে আইনজীবীর অর্ধগলিত মরদেহ উদ্ধার শীতলক্ষ্যায় গোসলে নেমে নিখোঁজ ৪, তিনজনের লাশ উদ্ধার জামায়াতের সঙ্গে গোপন যোগাযোগ করেই আ.লীগের মিছিল: রাশেদ খান নবম পে স্কেল: ভেটিং শেষে গেজেট, থাকছে ৭ এসআরও
  • গজারিয়ায় গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক

    গজারিয়ায় গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলায় মাদকবিরোধী অভিযানে ৮ কেজি গাঁজাসহ এক দম্পতিকে আটক করেছে গজারিয়া থানা পুলিশ।

    বৃহস্পতিবার (২৯ মে) বিকেলে বৈরী আবহাওয়ার মাঝেও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বালুয়াকান্দি ইউনিয়নের তেতৈতলা হাঁস পয়েন্ট এলাকার মর্নিংসান রেস্টুরেন্টের সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

    গজারিয়া থানার উপপরিদর্শক (এসআই) রুবেল শিকদারের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। অভিযানে একটি কালো রঙের স্কুলব্যাগের ভেতর থেকে কালো কসটেপে মোড়ানো দুটি প্যাকেটে মোট ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ৬০ হাজার টাকা।

    আটককৃতরা হলেন কুমিল্লা জেলার কোতয়ালী থানার আড়াইঘরা এলাকার বাসিন্দা জনি মিয়া (২৫) ও তার স্ত্রী শারমিন (২০)। পুলিশ জানিয়েছে, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হবে।


    নতুন কাগজ/বিএইচ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন