মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রাজনৈতিক বিবেচনায় হত্যা মামলাও প্রত্যাহার হতে পারে: আইনমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতা ও যুবলীগ কর্মী গ্রেফতার  আইনশৃঙ্খলা সভায় অদ্ভুত আবদারে বির্তকের জন্ম দিলেন ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন কপ-৩১ বিশ্বনেতা সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম ব্যবহার করে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে: চিফ প্রসিকিউটর কড়াইল বস্তির সার্বিক উন্নয়নে পাশে থাকতে চায় এডিবি আশুলিয়ায় ৩০ কারখানায় ছুটি, পরিস্থিতি নিয়ন্ত্রণে   ঢাবিতে প্রাইভেটকার লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ, চালক গুরুতর আহত হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, চলতি বছরে প্রাণহানি ১ হাজার ২৮৯ বিয়ের গুঞ্জন সত্যি, পারশাকে বিয়ের কথা স্বীকার করলেন আসাদ নূর
  • সাংবাদিকদের দুইপক্ষের দ্বন্দ্বে পঞ্চগড় প্রেসক্লাবে ১৪৪ ধারা জারি

    সাংবাদিকদের দুইপক্ষের দ্বন্দ্বে পঞ্চগড় প্রেসক্লাবে ১৪৪ ধারা জারি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    পঞ্চগড় প্রেসক্লাব ঘিরে সাংবাদিকদের দুই পক্ষের মধ্যে চলমান উত্তেজনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি আশঙ্কায় ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন।  

    পঞ্চগড়ের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুমন চন্দ্র দাস বৃহস্পতিবার দুপুর ১২ টা ৩০ মিনিটে এ আদেশ জারি করেন। 

    পঞ্চগড় প্রেসক্লাব ও পঞ্চগড় শহরের চৌরঙ্গী থেকে জালাসী মোড় পর্যন্ত এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। 

    পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত জনসমাবেশ, অবৈধ অনুপ্রবেশ, মাইক বাজানো, সভা ও মিছিল পরিচালনা নিষিদ্ধ করা হয়েছে। 

    তবে এ নিষেধাজ্ঞা জরুরি সেবা প্রদানকারী সংস্থা যেমন- অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, চিকিৎসক, ঔষধ সরবরাহকারী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর প্রযোজ্য হবে না।  

    সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন পঞ্চগড় প্রেসক্লাবে উপস্থিত হয়ে এ আদেশ পড়ে শোনান এবং প্রেসক্লাবের ভবন ও প্রধান ফটকে সিলগালা করে দেয়া হয়। এ সময় অন্যদের মধ্যে পঞ্চগড় সেনা ক্যাম্পের কমান্ডার মেজর জুবায়ের হোসেন সিয়াম, পঞ্চগড় সদর থানার ওসি আব্দুল্লা হিল জামানসহ পুলিশ সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

    এক গণমাধ্যমকর্মী বলেন, আগস্ট বিপ্লবের পরে প্রেসক্লাবের বহিরাগত কিছু সাংবাদিক প্রেসক্লাব দখল করে নেয়। সিংহভাগ পেশাদার সাংবাদিকদের নানাভাবে হেয় ও মব সৃষ্টি করে হয়রানি করা হয়। এতে, দুইপক্ষের মধ্যে সংকট চরম আকার ধারণ করে। সাংবাদিকদের দুটি পক্ষের মধ্যে উত্তেজনা ও পাল্টাপাল্টি কর্মসূচি চলতে থাকে। 

    প্রেসক্লাবের নব্য দখলদার পক্ষ প্রেসক্লাবের সামনে মহাসড়কে এবং প্রেসক্লাবের প্রকৃত সদস্য, পেশাদার ও সিনিয়র সাংবাদিকরা বিভিন্ন দাবিতে করতোয়া সেতুর সামনে বুধবার রাতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এ সময় সড়কের দুইপাশে যানজটের সৃষ্টি হয়। দুর্ভোগে পড়েন পথচারীরা। পরে প্রশাসনের অনুরোধে অবরোধ তুলে নেয়।  

    সাংবাদিকদের দুটি পক্ষ বৃহস্পতিবার সকালে প্রেসক্লাবে অবস্থান কর্মসূচি দেয় এবং অবস্থান নেয়।  চলতে থাকে বাকবিতন্ডা। দুই পক্ষের মধ্যে উত্তেজনা চরমে পৌছালে প্রশাসনের ১৪৪ ধারা জারি করতে বাধ্য হন। প্রেসক্লাব এলাকায় মোতায়েন করা হয় বাড়তি আইনশৃঙ্খলা বাহিনী।

    পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় পঞ্চগড় প্রেসক্লাব ও তার আশপাশের এলাকায় অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করা হয়েছে। এ আইন কেউ অমান্য করলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে।         


    আমির খসরু লাবলু, প্রতিনিধি, পঞ্চগড়
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন