রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • যৌতুকের জন্য স্ত্রীকে পুড়িয়ে হত্যা: ১০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটি পুনর্গঠন স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক নয় : মীর শাহে আলম ফ্রান্সের সিনেটরদের সঙ্গে প্রতিমন্ত্রী শামা ওবায়েদর বৈঠক জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেবা চালুর উদ্যোগ, প্রশিক্ষণ পাবেন ৫ হাজার ঢাকা-রংপুর লংমার্চ ঘিরে ১১ দলীয় ঐক্যের জরুরি বৈঠক বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে কাভার্ড ভ্যানের ধাক্কায় নিহত ৪ এশিয়ান গেমসের পর নারী ক্রিকেটে বড় পরিবর্তনের আভাস মার্কিন বিনিয়োগ বাড়াতে ৫ বিলিয়ন ডলারের লক্ষ্য: বাণিজ্যমন্ত্রী আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ
  • নাটোরে বিএসটিআইয়ের অভিযানে দুই মিল মালিককে মামলা ও জরিমানা

    নাটোরে বিএসটিআইয়ের অভিযানে দুই মিল মালিককে মামলা ও জরিমানা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নাটোরে বিএসটিআইয়ের অভিযানে দুই মিল মালিককে মামলা ও জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। 

    নাটোর জেলা সদরের বিভিন্ন এলাকায় জেলা প্রশাসন ও বিএসটিআই রাজশাহী বিভাগীয় কার্যালয়ের যৌথ উদ্যোগে একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ২৯ মে (বৃহস্পতিবার) এ জরিমানা আদায় করা হয়।

     বিএসটিআই রাজশাহী বিভাগীয় কার্যালয়ের পরিচালক (অঃ দাঃ) জহুরা সিকদার বিষয়টি নিশ্চিত করে সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছেন।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, নিয়মিত অভিযানের অংশ হিসেবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করার সময় বৈধ অনুমোদন না নিয়ে অন্য প্রতিষ্ঠানের প্যাকেটে ফিস ফিড মোড়কজাত ও বিলি বন্টন করার অপরাধে বিএসটিআই আইন-২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় নাটোর সদরের হুগোলবাড়িয়া এলাকার মা বাবার দোয়া ফিড মিলকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।পাশাপাশি অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে, মান সনদ গ্রহণ ব্যতীত হলুদের গুড়া উৎপাদন ও বিক্রয়-বিতরণ করার অপরাধে একই আইনের সংশ্লিষ্ট ধারায়  ভাই ভাই মসলা মিলকে (প্রোঃ কামাল হোসেন) ১০ হাজার টাকা জরিমানা করা হয়। 

    এ সময় প্রতিষ্ঠান দুইটির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এছাড়া প্রতিষ্ঠানসমুহকে দ্রুত সিএম লাইসেন্স দ্রুত গ্রহণ করার পরামর্শ দেয়া হয়। উক্ত ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করেন নাটোর জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মোঃ রাশেদুজ্জামান। আদালতকে সহযোগিতা করেন বিএসটিআই রাজশাহী বিভাগীয় কার্যালয়ের ফিল্ড অফিসার (সিএম) মোঃ দেলোয়ার হোসেন। জনস্বার্থে বিএসটিআইয়ের এরকম অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।


    নিহাল খান, নিজস্ব প্রতিনিধি। 
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন