শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • শাহবাগে পৃথক স্থান থেকে দুই মরদেহ উদ্ধার ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের কনসার্ট বন্ধের দাবি কওমি ছাত্র ঐক্য পরিষদের কারিগরি ত্রুটির আড়ালে নাশকতা বা ষড়যন্ত্র আছে কি না খতিয়ে দেখতে হবে: রিজভী বাংলা ও ইংরেজি মাধ্যমের কারিকুলামে আসছে সামঞ্জস্য: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রাজশাহীতে শতাধিক বাতব্যথা রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ দেশের দুই প্রান্তকে যুক্ত করতে দীর্ঘতম রেলপথের পথে বাংলাদেশ লালবাগে ভাড়া বাসা থেকে আইনজীবীর অর্ধগলিত মরদেহ উদ্ধার শীতলক্ষ্যায় গোসলে নেমে নিখোঁজ ৪, তিনজনের লাশ উদ্ধার জামায়াতের সঙ্গে গোপন যোগাযোগ করেই আ.লীগের মিছিল: রাশেদ খান নবম পে স্কেল: ভেটিং শেষে গেজেট, থাকছে ৭ এসআরও
  • সোনারগাঁয়ে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৫-এর শুভ উদ্বোধন

    সোনারগাঁয়ে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৫-এর শুভ উদ্বোধন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বুধবার (২৮ মে) সকালে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৫ (২৮ মে থেকে ৩ জুন) উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

    এ বছর পুষ্টি সপ্তাহের প্রতিপাদ্য বিষয়: "শিশু থেকে প্রবীণ, পুষ্টিকর খাবার সার্বজনীন"। সকাল ১১টায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন করেন সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিন আহমেদ তিথী।

    উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ডা. ফারজানা সুলতানা (জুনিয়র কনসালট্যান্ট), ডা. নাহিদ আফরোজ নিশি (মেডিকেল অফিসার—ডিজিজ কন্ট্রোল), মো. আব্দুল মতিন (হেলথ ইন্সপেক্টর), মো. মোশাররফ হোসেন (স্যানিটারি ইন্সপেক্টর), নুরুল ইসলাম (ভারপ্রাপ্ত চেয়ারম্যান, মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ), রমজান মিয়া (ভারপ্রাপ্ত চেয়ারম্যান, সাদিপুর ইউনিয়ন পরিষদ), হাসপাতালের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

    উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিন আহমেদ তিথী তাঁর বক্তব্যে বলেন, "সুন্দর জাতি গঠনে পুষ্টিকর ও সুষম খাদ্যের ভূমিকা অপরিহার্য। পুষ্টিকর খাবার বলতে বোঝায় এমন খাদ্য, যা আমাদের শরীরের সঠিক বৃদ্ধি সাধন করে, রোগ প্রতিরোধক্ষমতা বাড়ায় এবং সুস্থভাবে জীবনযাপন করতে সাহায্য করে। যেমন—দুধ, ডিম, মাছ, মাংস, শাকসবজি, ফলমূল ইত্যাদি। তবে পুষ্টিকর খাবার মানেই দামী খাবার নয়। সঠিক ধারণা থাকলে স্বল্প খরচেও পুষ্টিকর খাবারের ব্যবস্থা করা সম্ভব।"

    তিনি আরও বলেন, "শিশুদের বেড়ে ওঠা, শিক্ষার্থীদের মনোযোগ বৃদ্ধিতে সহায়ক এবং বয়স্কদের শক্তি ধরে রাখার জন্য পুষ্টিকর খাবার অত্যন্ত গুরুত্বপূর্ণ। অপুষ্টিকর খাবার যেমন—জাঙ্ক ফুড বা অতিরিক্ত মিষ্টিজাতীয় খাদ্য শরীরের ক্ষতি করে, ওজন বৃদ্ধি করে এবং নানা ধরনের রোগ সৃষ্টি করে।"

    উপস্থিত সবাইকে প্রতিদিন সুষম ও পুষ্টিকর খাবার খাওয়ার অভ্যাস গড়ে তোলার এবং সুস্থ জীবনযাপনের পরামর্শ দিয়ে তিনি অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।


    নতুন কাগজ/বিএইচ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন