শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ব্যাটারি রিকশা নিয়ন্ত্রণে আসছে নতুন নীতিমালা, নির্ধারিত কারখানায় হবে উৎপাদন জুলাই থেকেই আংশিক কার্যকর হতে পারে নবম পে-স্কেল বহু বছর পর যোগ্য রাষ্ট্রপতি পেতে যাচ্ছি: আসিফ নজরুল নাট্যমঞ্চ থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে যা বললেন শামা ওবায়েদ আবুধাবি কাস্টমসের নামে ভুয়া বার্তা, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান স্মার্ট ট্রাফিক ব্যবস্থার পথে ঢাকা, শাহবাগে চালু নতুন সিগন্যাল মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন, ঠাকুরগাঁওয়ে উল্লাস মন্ত্রিসভায় বড় রদবদল, নতুন দায়িত্বে সালাহউদ্দিন-এ্যানি বিআইডব্লিউটিএর অতিরিক্ত পরিচালক রহিমের বিরুদ্ধে জাল বিল-ভাউচার ও দুর্নীতির অভিযোগ
  • ঝিনাইদহে মহেশপুরে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

    ঝিনাইদহে মহেশপুরে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু
    প্রতিকি ছবি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ঝিনাইদহের মহেশপুর উপজেলায় পানিতে ডুবে দুই চাচাতো বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

     উপজেলার নেপা ইউনিয়নের খোশালপুর পশ্চিমপাড়া গ্রামে বুধবার সকালে এ ঘটনা ঘটে।

     মৃত দুই বোন হলেন, শবিদুল ইসলামের মেয়ে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী আছিয়া খাতুন (১২),  এবং খায়রুল ইমলামের মেয়ে তৃতীয় শ্রেণির শিক্ষার্থী সাফিয়া খাতুন (৮)। 

    স্থানীয় ইউপি সদস্য এনামুল হক জানান, সকাল সাড়ে ৮টার দিকে স্কুলে যাওয়ার আগে দুই বোন বাড়ির পাশের একটি নতুন খননকৃত পুকুরে গোসল করতে যায়। পুকুরের গভীর পানিতে নেমে তারা দুজনেই তলিয়ে যায়। এ সময় একে অপরকে জড়িয়ে ধরায় তারা আর উঠতে পারেনি। পরে পরিবারের লোকজন তাদের মৃত অবস্থায় উদ্ধার করেন। 

    মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।


    তরিকুল ইসলাম তারেক, প্রতিনিধি, ঝিনাইদহ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন