শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • শাহবাগে পৃথক স্থান থেকে দুই মরদেহ উদ্ধার ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের কনসার্ট বন্ধের দাবি কওমি ছাত্র ঐক্য পরিষদের কারিগরি ত্রুটির আড়ালে নাশকতা বা ষড়যন্ত্র আছে কি না খতিয়ে দেখতে হবে: রিজভী বাংলা ও ইংরেজি মাধ্যমের কারিকুলামে আসছে সামঞ্জস্য: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রাজশাহীতে শতাধিক বাতব্যথা রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ দেশের দুই প্রান্তকে যুক্ত করতে দীর্ঘতম রেলপথের পথে বাংলাদেশ লালবাগে ভাড়া বাসা থেকে আইনজীবীর অর্ধগলিত মরদেহ উদ্ধার শীতলক্ষ্যায় গোসলে নেমে নিখোঁজ ৪, তিনজনের লাশ উদ্ধার জামায়াতের সঙ্গে গোপন যোগাযোগ করেই আ.লীগের মিছিল: রাশেদ খান নবম পে স্কেল: ভেটিং শেষে গেজেট, থাকছে ৭ এসআরও
  • ঈদের শুভেচ্ছা বার্তা

    আসন্ন নির্বাচনে মোগরাপাড়ার আশার আলো আলহাজ্ব মোঃ আশরাফ উদ্দিন

    আসন্ন নির্বাচনে মোগরাপাড়ার আশার আলো আলহাজ্ব মোঃ আশরাফ উদ্দিন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ঐতিহ্যবাহী নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের কৃতী সন্তান, আলোকিত তরুণ, সফল উদ্যোক্তা ও বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব মোঃ আশরাফ উদ্দিন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন।

    তিনি কাবিলগঞ্জ গ্রামের একজন পরিচ্ছন্ন, উদার মনের সমাজসেবক, যিনি ইতোমধ্যে সহস্রাধিক শিক্ষিত তরুণ-তরুণীর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে জনগণের আস্থা অর্জন করেছেন।

    আলহাজ্ব মোঃ আশরাফ উদ্দিন শুধু ব্যবসায়িক সাফল্যের দৃষ্টান্তই নন, তিনি মানবসেবায়ও অনন্য। গরিব-দুঃখী, খেটে খাওয়া মানুষের পাশে থাকা, সহমর্মিতার হাত বাড়িয়ে দেওয়া—এসব গুণে তিনি মোগরাপাড়া ইউনিয়নের সাধারণ মানুষের কাছে হয়ে উঠেছেন নির্ভরতার প্রতীক।

    তিনি একজন অরাজনৈতিক, নির্দলীয় ও নিরপেক্ষ ব্যক্তিত্ব, যিনি দল-মত নির্বিশেষে মানুষের কল্যাণে কাজ করে যেতে চান। মরহুম হাজী মোঃ ছামছুদ্দিন ও মোসাম্মাৎ হালিমা খাতুনের সুযোগ্য সন্তান আলহাজ্ব আশরাফ উদ্দিন বর্তমানে ‘আনিরা ইন্টারন্যাশনাল লিমিটেড’-এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

    পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে তিনি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে ব্যানার ও পোস্টারের মাধ্যমে সকলকে জানিয়েছেন আন্তরিক ঈদ শুভেচ্ছা। পাশাপাশি তিনি পৌঁছে দিয়েছেন নেতৃত্বের বার্তা—
    “মানুষের ভালোবাসাই আমার শক্তি, তাদের সঙ্গে থাকা ও তাদের জন্য কাজ করাই আমার লক্ষ্য।”

    নির্বাচনকে সামনে রেখে তিনি নিয়মিত এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় করছেন, নিচ্ছেন পরামর্শ, গড়ছেন উন্নয়নের পরিকল্পনা। তাঁর বিশ্বাস, “সময়মতো নয়—সময়ের আগেই প্রস্তুতিই সাফল্যের চাবিকাঠি।”

    ঈদের এই আনন্দঘন মুহূর্তে তিনি ইউনিয়নবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেছেন এবং আগামীর পথচলায় সকলের দোয়া ও সমর্থন চেয়েছেন।


    নতুন কাগজ/বিএইচ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন