বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ব্যাটারি রিকশা নিয়ন্ত্রণে আসছে নতুন নীতিমালা, নির্ধারিত কারখানায় হবে উৎপাদন জুলাই থেকেই আংশিক কার্যকর হতে পারে নবম পে-স্কেল বহু বছর পর যোগ্য রাষ্ট্রপতি পেতে যাচ্ছি: আসিফ নজরুল নাট্যমঞ্চ থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে যা বললেন শামা ওবায়েদ আবুধাবি কাস্টমসের নামে ভুয়া বার্তা, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান স্মার্ট ট্রাফিক ব্যবস্থার পথে ঢাকা, শাহবাগে চালু নতুন সিগন্যাল মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন, ঠাকুরগাঁওয়ে উল্লাস মন্ত্রিসভায় বড় রদবদল, নতুন দায়িত্বে সালাহউদ্দিন-এ্যানি বিআইডব্লিউটিএর অতিরিক্ত পরিচালক রহিমের বিরুদ্ধে জাল বিল-ভাউচার ও দুর্নীতির অভিযোগ
  • রায়পুরে মেঘনা নদীতে ভরা মৌসুমে নেই ইলিশের দেখা

    রায়পুরে মেঘনা নদীতে ভরা মৌসুমে নেই ইলিশের দেখা
    লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার মেঘনা নদীতে ভরা মৌসুমে জেলেদের জালে ধরা পরছে না ইলিশ।
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চট্টগ্রাম বিভাগের লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার মেঘনা নদীতে ভরা মৌসুমে জেলেদের জালে ধরা পরছে না কাঙ্ক্ষিত ইলিশ। এতে, অলস সময় পার করছেন জেলে ও আড়তদারেরা। নদীতে মাছ না মেলায় অনেকে হতাশায় দিন কাটাচ্ছেন। 

    স্থানীয় এক জেলে বলেন, নদীতে জাল ফেলে মিলছে না প্রত্যাশিত ইলিশ। রোদ-বৃষ্টিতে কষ্ট করে নদীতে গেলে পাওয়া যাচ্ছে সামান্য কিছু মাছ, যা দিয়ে নৌকার জ্বালানি খরচ ওঠে না। ফলে নদীতে যেতে আগ্রহ হারাচ্ছেন অনেক জেলে। মাছঘাটগুলোয় নেয় চিরচেনা সরগরম ভাব। বাজারে ইলিশের সরবরাহও প্রায় শূন্য। যাও কিছু পাওয়া যাচ্ছে, তার দাম আকাশছোঁয়া—এক কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ২৮শ থেকে ৩ হাজার টাকায়।

    চরবংশীর চরকাছিয়া-হাজিমারা গ্রামের মেঘনাপাড়ের জেলেরা মেঘনায় ইলিশ ধরেন। চরবংশীর ফাঁড়ি থানা সংলগ্ন ইলিশ ঘাটের পাশে মেঘনার কূলে চান্দার খাল নামক মাছ ঘাট এলাকায় হাঁটতে হাঁটতে কথা হচ্ছিল- জহির, কামাল মাঝি ও হারিছ খাঁ মাঝিসহ কয়েকজন জেলের সঙ্গে।

    হারিছ মাঝি বলেন, আগে বড় আশায় চার দিন আগে নদীতে গিয়েছিলাম। যেমন আশা করেছি তার ধারে-কাছে যাওয়ার চিন্তাও করতে পারিনি। চার দিনের খরচ ৪ হাজার টাকা। ইলিশ পাইছি তিন হালি। বিক্রি করেছি আড়াই হাজার টাকা। স্বাভাবিকভাবে ইলিশ থাকলে কম করে হলেও ১৫-২০ হাজার টাকা রোজগার হয়তো।

    তিনি আরও বলেন, আমার জেলে কার্ড আছে। অভিযানের সময় চাল পাইছি। কিন্তু ৪০ কেজি চাল দেয়ার কথা থাকলেও চাল পাইছি ৩৫ কেজি, ২ মাস আমাদের সংসার চলেনি। 

    ইলিশের আকাল চিত্রের দেখা মেলে আলতাফ মাস্টার ও সাজু মোল্লার মাছঘাটে। 

    এক আড়ত ব্যবসায়ী বলেন, এ সময় মেঘনায় পলি মাটি ও ভাটার কারণে নদীতে ইলিশ নেয়। বরিশালের দিকে মোটামুটি ইলিশের দেখা মিলছে। মেঘনায় ইলিশসহ অন্যান্য মাছ ধরার সঙ্গে মেঘনাপারের বহু মানুষের জীবন-জীবিকা চলে। মেঘনার জেলে ও মেঘনাপারের মৎস্য ব্যবসায়ী, বরফ কারখানার মালিক-শ্রমিক, স্থানীয় দোকানপাটের ব্যবসায়ীদের জীবিকা কেবল মেঘনা নদীর ওপর নির্ভর। 

    চান্দার খাল এলাকার মিজান সর্দার, বয়স ৪২ বছর। স্ত্রী-এক মেয়ে ও এক ছেলে নিয়ে তার সংসার। মেঘনাপাড়েই চায়ের দোকান। এতে, জীবন বাঁচে। 

    মিজান বলেন, নদীর জেলেদের আয় থাকলে আয় হয়। নদীতে গিয়ে জেলেরা যদি মাছ না পান, তাহলে দোকানের বেচাকেনাও বন্ধ। বেচাকেনা না হলে তাদের আয়-রোজগারও হবে না। নদীতে মাছ পাওয়ার ওপর নির্ভরশীল। তাছাড়া জেলেদের বাকিতে সদাই দিয়ে ব্যবসা টিকিয়ে রাখা সম্ভব না।

    লক্ষ্মীপুর জেলা মৎস্যজীবী সমিতির সাবেক সভাপতি মোস্তফা বেপারী বলেন, নদীতে গত দুই মাস মার্চ থেকে এপ্রিল মাছ ধরা বন্ধ ছিল। কাঙ্ক্ষিত ইলিশ ধরা না পড়ায় গত চার দিন সবার মাঝে হতাশার কালো ছায়া নেমে এসেছে। 

    তাছাড়া অভিযান চলাকালীন জেলেদের জন্য বরাদ্দকৃত কার্ডের সংখ্যা রায়পুর অঞ্চলে কম রাখা হয়। এখানে বহু জেলেই অভিযানের সময় মানবেতর জীবন পার করে থাকেন। দুঃখের সঙ্গে বলতে হয়, নদীতে জীবিকানির্ভর মানুষের জন্য কোনো বরাদ্দও নেয়। নদীতে গিয়ে ইলিশ না পেলে সংসার চলে না। অসহায় অবস্থায় থাকে। মাছ ধরতে না পেরে অন্য পেশায় মনোযোগী হচ্ছেন জেলেরা।

    রায়পুর উপজেলা মৎস্য কর্মকর্তা এমদাদুল হক বলেন, এ সময়ে নদীতে একটু ইলিশ কম থাকে। তাছাড়া নদীতে পানি কম, চর জেগেছে। বৃষ্টি হলে আবার প্রচুর ইলিশ ধরা পড়বে; যা ইলিশ হয় তা চাঁদপুর হয়ে ঢাকা ও চট্টগ্রাম চলে যায়। সকালে ছোট মাছগুলো গ্রামের বাজারগুলোতে পাওয়া যায়। জেলেদের কাঙ্ক্ষিত আশা পূরণ হয়নি।

    মৎস্য কর্মকর্তা এমদাদুল আরও বলেন, প্রায় পাঁচ হাজার জেলেকে চার মাসে জনপ্রতি ৪০ কেজি করে চাল দেয়া হয়েছে। দুই মাসের অভিযানে ১১৫ টি মোবাইল কোর্টে ৪৩টি মামলা করা হয়েছে। জরিমানা করা হয় ২ লাখ ১৬ হাজার টাকা। অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস করা হয় প্রায় ২০ লাখ মিটার।

    এর আগে, লক্ষ্মীপুরে প্রায় ৫০ হাজার ২৫২ জেলে পরিবার রয়েছে। তার মধ্যে লক্ষ্মীপুর সদরে সাত হাজার ৫১৮, রায়পুরে সাত হাজার ৫৫০, রামগতিতে ২০ হাজার ৩৬০ ও কমলনগর উপজেলায় ১৪ হাজার ১০০ কার্ডধারী জেলে পরিবার রয়েছে। 
     


    মাহমুদুন্নবী সুমন, প্রতিনিধি, লক্ষ্মীপুর
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন