শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ব্যাটারি রিকশা নিয়ন্ত্রণে আসছে নতুন নীতিমালা, নির্ধারিত কারখানায় হবে উৎপাদন জুলাই থেকেই আংশিক কার্যকর হতে পারে নবম পে-স্কেল বহু বছর পর যোগ্য রাষ্ট্রপতি পেতে যাচ্ছি: আসিফ নজরুল নাট্যমঞ্চ থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে যা বললেন শামা ওবায়েদ আবুধাবি কাস্টমসের নামে ভুয়া বার্তা, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান স্মার্ট ট্রাফিক ব্যবস্থার পথে ঢাকা, শাহবাগে চালু নতুন সিগন্যাল মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন, ঠাকুরগাঁওয়ে উল্লাস মন্ত্রিসভায় বড় রদবদল, নতুন দায়িত্বে সালাহউদ্দিন-এ্যানি বিআইডব্লিউটিএর অতিরিক্ত পরিচালক রহিমের বিরুদ্ধে জাল বিল-ভাউচার ও দুর্নীতির অভিযোগ
  • রাঙ্গুনিয়ায় খিলমোগল রাসিক উচ্চ বিদ্যালয়ে, এডহক কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন 

    রাঙ্গুনিয়ায় খিলমোগল রাসিক উচ্চ বিদ্যালয়ে, এডহক কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন 
    রাঙ্গুনিয়া উপজেলার খিলমোগল রসিক উচ্চ বিদ্যালয়ের অভিভাবক ও ছাত্র-ছাত্রীদের ব্যানারে স্কুলের সামনে মঙ্গলবার দুপুর ১২টা দিকে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চট্টগ্রামের পরিচালনা পর্ষদের নতুন এডহক কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন করেছে বিদ্যালয়ের অভিভাবক ও এলাকাবাসী।

    রাঙ্গুনিয়া উপজেলার খিলমোগল রাসিক উচ্চ বিদ্যালয়ের অভিভাবক ও ছাত্র-ছাত্রীদের ব্যানারে স্কুলের সামনে মঙ্গলবার (২৭মে) দুপুর ১২টা দিকে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

    মানববন্ধনে একজন বলেন, রাঙ্গুনিয়া উপজেলার ঐতিহ্যবাহী ও স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান খিল মোগল রাসিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইকবাল হোসেন ইউএনও অনুমতি ছাড়া তার পছন্দের লোক হিসেবে আওয়ামী দোসর ফ্যাসিস্ট মাওলানা জহুরুল আনোয়ারকে এডহক কমিটির সভাপতি পদে অনুমোদনের জন্য বোর্ডে নাম পাঠান। বোর্ড সেই এডহক কমিটি অনুমোদন দেন। কিন্তু সেই কমিটির সভাপতি পদে ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর জহুরুল আনোয়ারের নাম থাকা তা মোটেই গ্রহণযোগ্য নয়।

     বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইকবাল হোসেনের এ পকেট এডহক কমিটি আমরা মানিনা। এলাকার শান্তি এবং স্কুলের সুশৃঙ্খল পরিবেশ রক্ষার্থে অবিলম্বে এই পকেট কমিটি বাতিল করে বিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিতে ফ্যাসিস্ট আওয়ামী লীগ কর্তৃক নির্যাতনের শিকার উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ও শিক্ষানুরাগী ইমাম হোসেন চৌধুরীকে এডহক কমিটির সভাপতি করার জন্য জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারকে অনুরোধ জানায়। অন্যথায় এ অবৈধ এডহক কমিটি বাতিল না করলে আমরা কঠিন কর্মসূচি নিয়ে এলাকাবাসী রাস্তায় নামতে বাধ্য থাকবো।

    মানববন্ধনে আরও বক্তব্য রাখেন, বিদ্যালয়ের সাবেক অভিভাবক প্রতিনিধি ও শিক্ষক কমিটির সাবেক আহবায়ক মু. জসিম উদ্দিন, সাবেক ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মু. শামসুল আলম, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক মু. সোহেল রানা, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আব্দুল কুদ্দুস, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক বখতিয়ার হোসেন, মির্জা মহিউদ্দিন, মুহাম্মদ জসিম, মহিলা ইউপি সদস্য ও অভিভাবক রোখসানা বেগম, মোগলের হাট বাজার ব্যবসায়ী সমিতির সদস্য আবু বক্কর, জান্নাতুল ফেরদৌস রোখসানা আক্তার, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রেজভী, মামুন, নেজাম, নয়ন, আবুল হোসেন, রাসেদ, সোহেল, জাহেদ ও নাজিম উদ্দীন। 


    এম. মতিন, রাঙ্গুনিয়া প্রতিনিধি। 
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন