বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ইসিবি চত্বরে হামলা-লুটপাটের মামলায় অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গ্রেপ্তার দুই বছরের জন্য শুভেচ্ছাদূত মৌসুমী মৌ বাংলাদেশে চীনা বিনিয়োগ বাড়াতে রাষ্ট্রপতির আহ্বান ফুটপাত দখলমুক্ত করতে মিরপুরে অভিযান অব্যাহত থাকবে: শফিকুল ইসলাম দুর্গাপূজার নিরাপত্তায় ২৪ ঘণ্টা নজরদারি থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী ২৩৫ ইউনিটের বিল ৫০৭ কোটি টাকা, গ্রাহককে ফোন করে বিদ্যুৎ মন্ত্রীর দুঃখ প্রকাশ পূর্বাচলে ট্রাফিক সার্জেন্টের সঙ্গে অসদাচরণ, নারীসহ দুজনের কারাদণ্ড তিস্তা মহাপরিকল্পনার প্রাথমিক কাজ শুরু, সমীক্ষার প্রস্তাব ২৩ কোটি টাকা ইইডির প্রকৌশলীর বিরুদ্ধে সাড়ে ৫ কোটি টাকার দুর্নীতির পুনঃতদন্ত দাবি ফুটপাত উচ্ছেদকে কেন্দ্র করে মিরপুর ১০-এ সংঘর্ষ, গাড়ি-ভেকু ভাঙচুর
  • যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে অবস্থিত বিশ্বের অন্যতম সক্রিয় আগ্নেয়গিরি কিলাউয়ায় বিক্ষিপ্ত অগ্ন্যুৎপাত

    যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে অবস্থিত বিশ্বের অন্যতম সক্রিয় আগ্নেয়গিরি কিলাউয়ায় বিক্ষিপ্ত অগ্ন্যুৎপাত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে অবস্থিত বিশ্বের অন্যতম সক্রিয় আগ্নেয়গিরি কিলাউয়া থেকে এক হাজার ফুটেরও বেশি উচ্চতায় উঠতে দেখা গেছে লাভার আগুনের গোলা। এটি দেখতে ভিড় করেন শত শত পর্যটক।

    সোমবার (২৬ মে) আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়, গত রোববার স্থানীয় সময় রাত ৯টা ৪৫ মিনিটের দিকে অগ্ন্যুৎপাত থেমে যাওয়ার আগে লাভা এক হাজার ফুটেরও বেশি উপরে পৌঁছেছিল, যা প্রায় ১০০ তলার সমান।

    মার্কিন আগ্নেয়গিরি পর্যবেক্ষণকারী সংস্থা জানিয়েছে, আগ্নেয়গিরিটি থেকে কমপক্ষে পাঁচ হাজার ফুট উঁচুতে অগ্ন্যুৎপাতের মতো একটি প্লাম্পও বের হয়। সেই প্লাম্পে ছাই, আগ্নেয়গিরির পাথর এবং ‘পেলের চুল’ নামে পরিচিত আগ্নেয়গিরির কাচের টুকরো ছিল।

    পর্যবেক্ষণকারী সংস্থা সতর্ক করে দিয়ে বলেছে, এই আগ্নেয়গিরির টুকরোগুলো মানুষের জন্য বিপজ্জনক হতে পারে। এজন্য এলাকার বাসিন্দা এবং দর্শনার্থীদের সাবধানতা অবলম্বন করা উচিত।

    কিলাউইয়া হাওয়াইয়ের ছয়টি সক্রিয় আগ্নেয়গিরির মধ্যে একটি এবং এটি রাজ্যের বিগ আইল্যান্ডের হাওয়াই ভলকানোস ন্যাশনাল পার্কে হনোলুলু থেকে প্রায় ২০০ মাইল দূরে অবস্থিত।

    এটি বিশ্বের সবচেয়ে সক্রিয় আগ্নেয়গিরিগুলোর মধ্যেও একটি। ২০২৪ সালের ডিসেম্বর থেকে ঘন ঘন লাভা ফোয়ারা নির্গত করছে এই আগ্নেয়গিরি। অগ্ন্যুৎপাতটির দৃশ্য দেখতে বরাবরই ভিড় করেন অনেক পর্যটক। 

    হাওয়াইতে বিশ্বের বৃহত্তম সক্রিয় আগ্নেয়গিরি, মাউনা লোয়াও রয়েছে। সেটিও ওই জাতীয় উদ্যানে অবস্থিত। শেষবার ২০২২ সালে অগ্ন্যুৎপাত হয়েছিল আগ্নেয়গিরিটিতে।


    দৈএনকে/জে,আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ