বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মরিয়মের মৃত্যু: আপসনামার পরও নিরপেক্ষ তদন্ত জরুরি এলপিজি সরবরাহে ঘাটতি নেই, কৃত্রিম সংকট হলে ব্যবস্থা: জ্বালানি মন্ত্রী আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে আমিরাতে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৮ রামসু বাজারের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী: মাসব্যাপী উন্নয়ন কার্যক্রমের সমাপনী নীতি সুদহার ৯.৫০ শতাংশেই রাখল বাংলাদেশ ব্যাংক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ রাশেদ খাঁনের মিরপুরে সংঘর্ষের পর সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিক রাষ্ট্রের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন মরিয়মের বাবার আপসনামা দাখিল, জামিন পেলেন মাকসুদা; কারাগারেই নজরুল
  • রাজস্থানে স্কুলের ছাদ ধসে ৪ শিশুর মৃত্যু, অনেকেই ধ্বংসস্তূপে আটকা

    রাজস্থানে স্কুলের ছাদ ধসে ৪ শিশুর মৃত্যু, অনেকেই ধ্বংসস্তূপে আটকা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ভারতের রাজস্থানে একটি স্কুলে পাঠদান চলাকালীন সময় হঠাৎ ভবনের ছাদ ধসে পড়ে। এতে ছাত্র-ছাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অনেকে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে যায়। ঘটনাস্থলে উদ্ধার অভিযান চালিয়ে কয়েকজন শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে, আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে।

    শুক্রবার (২৫ জুলাই) দেশটির সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। স্থানীয় প্রশাসন ও দমকল বাহিনী উদ্ধার কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

    প্রতিবেদনে বলা হয়েছে, সকাল সাড়ে ৮টার দিকে রাজস্থানের ঝালাওয়াড়ের মনোহর থানা এলাকার পিপলোড়ি গভর্নমেন্ট স্কুল ভবনের ছাদ ধসে যায়। ইতোমধ্যে ঘটনাস্থলে পুলিশ, স্থানীয় এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধারকাজ শর করেছেন।

    ঝালাওয়াড়ের পুলিশ সুপার (এসপি) অমিত কুমার সংবাদসংস্থা পিটিআই-কে জানিয়েছেন, দুর্ঘটনায় এখনও পর্যন্ত চারজন শিশুর মৃত্যু হয়েছে। আহত আরও ১৭ জন। তাদের মধ্যে কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের স্থানীয় হাসপাতাল থেকে অন্যত্র স্থানান্তরিত করা হয়েছে।

    প্রশাসনিক কর্তাদের মতে, যখন দুর্ঘটনাটি ঘটে তখন শিক্ষাপ্রাঙ্গণে অন্তত ৪০ জন শিশু ছিল। এ ছাড়াও, কয়েকজন শিক্ষকও উপস্থিত ছিলেন সেখানে। আচমকা স্কুল ভবনের একতলা ধসে যায়। আর তার নিচেই আটকে শিক্ষার্থী এবং শিক্ষকেরা।

    এদিকে দুর্ঘটনার খবর পাওয়ামাত্র স্কুলের বাইরে ভিড় করেছেন অভিভাবকেরা সন্তানদের খোঁজে অনেককে ছোটাছুটি করতে দেখা যাচ্ছে। আহতদের মনোহর থানা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। 


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন