শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ব্যাটারি রিকশা নিয়ন্ত্রণে আসছে নতুন নীতিমালা, নির্ধারিত কারখানায় হবে উৎপাদন জুলাই থেকেই আংশিক কার্যকর হতে পারে নবম পে-স্কেল বহু বছর পর যোগ্য রাষ্ট্রপতি পেতে যাচ্ছি: আসিফ নজরুল নাট্যমঞ্চ থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে যা বললেন শামা ওবায়েদ আবুধাবি কাস্টমসের নামে ভুয়া বার্তা, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান স্মার্ট ট্রাফিক ব্যবস্থার পথে ঢাকা, শাহবাগে চালু নতুন সিগন্যাল মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন, ঠাকুরগাঁওয়ে উল্লাস মন্ত্রিসভায় বড় রদবদল, নতুন দায়িত্বে সালাহউদ্দিন-এ্যানি বিআইডব্লিউটিএর অতিরিক্ত পরিচালক রহিমের বিরুদ্ধে জাল বিল-ভাউচার ও দুর্নীতির অভিযোগ
  • নীলফামারীতে বটগাছের ডালে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার 

    নীলফামারীতে বটগাছের ডালে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার 
    প্রতিকি ছবি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নীলফামারীতে বট গাছের ডালে গলায় রশি পেঁচানো অবস্থায় এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

    উপজেলার কিশোরগঞ্জে মঙ্গলবার সকাল সাড়ে ৯ টার দিকে ৮ নং গাড়াগ্রাম ইউনিয়নের গাড়াগ্রাম ব্রিজের দক্ষিণ পাশে বটগাছের ডালে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। মৃত যুবকের বয়স ২৭ বছর। তবে লাশের পরিচয় পাওয়া যায়নি।

    স্থানীয়দের একজন জানায়, গাড়াগ্রাম ব্রিজের দক্ষিণ পাশে বটগাছের ডালে গলায় রশি পেঁচানো মরদেহ ঝুলতে দেখে পুলিশকে খবর দেয়া হয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে কিশোরগঞ্জ থানার নিয়ে যায়। এদিকে ঘটনাটি হত্যা নাকি আত্মহত্যা এ নিয়ে চলছে নানা গুঞ্জন।

    কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো.আশরাফুল ইসলাম বলেন, স্থানীয়রা গাছের ডালে যুবকের ঝুলন্ত মরদেহ দেখে খবর দেয়। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে নেয়া হয়। প্রাথমকিভাবে আত্মহত্যা করেছে বলে ধারণা ।


    নাজমুল হুদা, নীলফামারী প্রতিনিধি 
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন