রবিবার, ০৩ মে ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নতুন কুঁড়ি স্পোর্টসের যাত্রা শুরু সিলেটে, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নির্ধারিত ভাড়ার বেশি না নিতে নির্দেশ দিল পরিবহন মালিক সমিতি স্থবিরতা কাটিয়ে আবারও চালু হচ্ছে ভারতীয় ভিসা! নিখোঁজের ১০ দিন পর মিলল নাহিদা বৃষ্টির লাশ ঢাকা-সিলেট রেলপথে যুক্ত হচ্ছে ডাবল লাইন : প্রধানমন্ত্রী নতুন কারিকুলামে ডিসেম্বরে এসএসসি-এইচএসসি পরীক্ষার পরিকল্পনা হামে প্রাণ গেল আরও ৪ শিশুর বৃষ্টির বাধায় অনিশ্চিত ম্যাচ, কীভাবে ঠিক হবে ম্যাচের ভাগ্য? সিলেটে বাঁশিয়া খাল পুনরুদ্ধার প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী জ্বালানি সংকটের জন্য দায়ী তেল সরবরাহকারী প্রতিষ্ঠান: জ্বালানিমন্ত্রী
  • নতুন তেলের খনির সন্ধান পেলো সৌদি আরব ও কুয়েত

     নতুন তেলের খনির সন্ধান পেলো সৌদি আরব ও কুয়েত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সৌদি আরব ও কুয়েতের সরকার নতুন একটি তেলের খনি পাওয়ার কথা জানিয়েছে। উত্তর ওয়াফরা ওয়ারা-বার্গান অঞ্চলে এর সন্ধান পাওয়া গেছে। এই অঞ্চলটি দুই দেশকে বিভক্ত করেছে। আবিষ্কৃত হওয়া নতুন তেলের খনিটি ওয়াফরা অঞ্চল থেকে ৫ কিলোমিটার উত্তরে অবস্থিত। 

    এক যৌথ বিবৃতিতে বলা হয়েছে, উত্তর ওয়াফরা (ওয়ারা-বার্গান-১) অঞ্চলে অবস্থিত ওয়ারা কূপ থেকে প্রতিদিন ৫০০ ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলন হচ্ছে। যার এপিআই গ্রাভিটি ২৬ থেকে ২৭ ডিগ্রি। 

    বিবৃতিতে আরও বলা হয়েছে, বিভক্ত অঞ্চলে এ ধরনের তেলের খনি আবিষ্কার এবারই প্রথম। এছাড়া কিছু সময় বিরতির পর ২০২০ সালের মাঝামাঝি সময় থেকে যৌথভাবে তেলের খনি আবিষ্কারে অনুসন্ধান চালিয়ে যাচ্ছে সৌদি আরব ও কুয়েত। 

    এ ধরনের তেলের খনি আবিষ্কার কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। কারণ এই খনি সৌদি আরব ও কুয়েতকে বিশ্বস্ত বৈশ্বিক জ্বালানি সরবরাহকারী হিসেবে প্রতিষ্ঠিত করতে সহায়তা করবে এবং যৌথভাবে তেলক্ষেত্র অনুসন্ধান ও উৎপাদনে চলমান সক্ষমতাকেও প্রতিফলিত করবে


    দৈএনকে/জে,আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন